কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০২:৫৫ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

শান্তিচুক্তির পর টেলিফোনে নেতানিয়াহুকে যা বললেন ট্রাম্প

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায়ে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী ঐতিহাসিক সমঝোতায় সম্মতি জানিয়ে চুক্তি সই করেছে। নিজের ট্রুথ সোশ্যালে এই যুগান্তকারী ঘোষণা দিয়েছেন ট্রাম্প নিজেই।

ঘোষণার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সমঝোতার উচ্ছ্বসিত প্রশংসা করে চুক্তি স্বাক্ষরের দিনকে দারুণ দিন বলে আখ্যা দিয়েছেন। এরপর তিনি ইসরায়েলের সরকারের অনুমোদন নিশ্চিত করেন। বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, শান্তিচুক্তি স্বাক্ষরের পর ট্রাম্পের সঙ্গে তার ‘খুবই আবেগঘন ও উষ্ণ’ ফোনালাপ হয়েছে। যেখানে তারা সব জিম্মির মুক্তি নিশ্চিত করার জন্য পরস্পরকে অভিনন্দন জানিয়েছেন। নেতানিয়াহু এই ‘ঐতিহাসিক চুক্তি’ অর্জনের জন্য ট্রাম্পের বৈশ্বিক নেতৃত্বের প্রশংসা করেন।

ট্রাম্প নিশ্চিত করেছেন, এই চুক্তির ফলে খুব শিগগির সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েল তার বাহিনীকে গাজার একটি নির্ধারিত সীমায় সরিয়ে আনবে। দুই নেতা ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখার অঙ্গীকার করেছেন এবং ট্রাম্পকে সরাসরি ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তি সম্পন্ন হয়েছে। মধ্যস্থতাকারী দেশ কাতার এই খবর নিশ্চিত করেছে। দোহা জানিয়েছে, চুক্তির সব শর্ত ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

হামাস এক বিবৃতিতে জানায়, তারা এমন একটি সমঝোতায় পৌঁছেছে যা গাজায় যুদ্ধের অবসান ঘটাবে, ইসরায়েলি সেনাদের প্রত্যাহার নিশ্চিত করবে, মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেবে এবং বন্দি বিনিময়ের প্রক্রিয়া চালু করবে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X