কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেলবাহী ট্যাংকারে পূর্ণাঙ্গ অবরোধের নির্দেশ দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম এক লাফে বেড়েছে। বুধবার তেলের দাম ১ শতাংশের বেশি বৃদ্ধি পায়। খবর রয়টার্সের।

ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭০ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫৯ দশমিক ৬২ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৭৩ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে হয় ৫৬ ডলার।

বিশ্লেষকরা বলছেন, ভেনেজুয়েলা থেকে দৈনিক প্রায় ৪ থেকে ৫ লাখ ব্যারেল তেল সরবরাহে প্রভাব পড়তে পারে, যা বাজারে বাড়তি চাপ তৈরি করছে। এতে তেলের দাম ব্যারেলপ্রতি আরও ১ থেকে ২ ডলার বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় অগ্রগতির খবরে তেলের দাম পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। তবে ভেনেজুয়েলা ইস্যুতে নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনা তৈরি হওয়ায় সেই ধারা বদলে গেছে।

ট্রাম্প মঙ্গলবার ভেনেজুয়েলার শাসকদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করেন এবং দেশটির তেল রপ্তানিতে কড়াকড়ি আরোপের ঘোষণা দেন। এর এক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে একটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেলবাহী জাহাজ জব্দ করেছিল।

তবে কতগুলো ট্যাংকার এই অবরোধের আওতায় পড়বে এবং যুক্তরাষ্ট্র কীভাবে তা বাস্তবায়ন করবে—সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানায়নি ওয়াশিংটন।

বিশ্লেষকদের মতে, বাজারে আপাতত তেলের সরবরাহ যথেষ্ট থাকলেও এই অবরোধ দীর্ঘস্থায়ী হলে ভবিষ্যতে তেলের দাম আরও বাড়তে পারে।

কালবেলা/এমএইচ/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে ইরানি হামলায় নিহত ২ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

ফেসবুকে স্ট্যাটাসের পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুকুরে ভাসছিল মরদেহ

একাধিক বিয়ের জন্য যে শর্ত দিয়েছে ইসলাম

হঠাৎ বিশ্ববাজারে কমল তেলের দাম

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিকোটিন পাউচ বাজারজাতকরণে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার

সরে দাঁড়ানোর সময় নিয়েও ভাবতে হবে: এমি মার্তিনেজ

ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত হাজারো সেন্ট্রিফিউজ পর্বতের ভূগর্ভে সরিয়ে নিয়েছে ইরান

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার

১০

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

১১

বিশ্ববাজারে স্বর্ণের পর বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

একদিনেই ইন্টারভিউ ও চাকরি, ১৮ আগস্ট ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট’

১৩

পুকুরে নেমে প্রাণ গেল ভাইবোনসহ ৩ শিশুর

১৪

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশায় বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৫

তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

১৬

গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

১৭

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা / দুই দশক ক্ষমতায় থাকায় পর ঘোষণা দিলেন ‘আর কোনো নির্বাচন হবে না’

১৮

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরের আশ্রয়দাতা নিয়ে রিজভীর প্রশ্ন 

১৯

ষড়যন্ত্রে হতাশ নয় ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী

২০
X