কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৬ এএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৮ এএম
অনলাইন সংস্করণ

ইরান নিয়ে একাট্টা যুক্তরাষ্ট্র-ইসরায়েল, কী হতে যাচ্ছে সামনে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরান যেন তার পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ে তুলতে না পারে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াতে না পারে—এটাই তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি সতর্ক করে বলেন, ইরান যদি ইসরায়েলের ওপর হামলা চালায়, তাহলে তেহরানকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে।

সোমবার (৫ জানুয়ারি) ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া এক বিশেষ ভাষণে নেতানিয়াহু জানান, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের অবস্থান স্পষ্ট ও দৃঢ়। তিনি বলেন, দুই দেশের মধ্যে কিছু অ-আলোচনাযোগ্য রেড লাইন রয়েছে। এর মধ্যে আছে—ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে বাধ্য করা, সব সমৃদ্ধ ইউরেনিয়াম দেশটির বাইরে সরিয়ে নেওয়া এবং পারমাণবিক স্থাপনাগুলোর ওপর কঠোর ও নিয়মিত নজরদারি নিশ্চিত করা।

নেতানিয়াহু বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি পুনরুজ্জীবিত হওয়া এবং তাদের ক্ষেপণাস্ত্র শিল্প আবার শক্তিশালী হয়ে ওঠা ঠেকানোই এই নীতির লক্ষ্য । তিনি জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকেও এই অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। বৈঠকে দুই পক্ষই ইরানের সামরিক সক্ষমতা পুনর্গঠনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বিষয়ে একমত হয়।

ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, ইরান মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। তিনি বলেন, ওয়াশিংটন সফরের আগে ইরানের সাম্প্রতিক সামরিক মহড়া এ ধরনের কর্মকাণ্ডেরই ইঙ্গিত দেয়। নেতানিয়াহু আবারও বলেন, ইসরায়েলের ওপর হামলা হলে দেশটি শক্ত প্রতিক্রিয়া জানাবে।

এদিকে ইরানের অভ্যন্তরীণ চলমান বিক্ষোভ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, স্বাধীনতা ও ন্যায়ের দাবিতে আন্দোলনরত ইরানি জনগণের পাশে রয়েছে ইসরায়েল। তার মতে, বর্তমান সময়টা ইরানি জনগণের ভবিষ্যৎ নির্ধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে।

অন্যদিকে, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের এক কর্মকর্তার বরাতে বলা হয়েছে, তেহরানে আশঙ্কা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণাত্মক পররাষ্ট্রনীতির পরবর্তী লক্ষ্য হতে পারে ইরান।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে ইরানি মুদ্রা রিয়ালের বড় ধরনের দরপতন ও খারাপ অর্থনৈতিক পরিস্থিতির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। পরে তা দেশের ২৬টি প্রদেশের ৭৮টি শহরের অন্তত ২২২টি স্থানে ছড়িয়ে পড়ে। এসব বিক্ষোভে মূলত অর্থনৈতিক দাবি উঠে আসে। মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, বিক্ষোভ চলাকালে অন্তত ২২ জন নিহত, ৫১ জন আহত এবং ৯৯০ জনকে আটক করা হয়েছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যারা ইনসাফ ও কল্যাণের কথা বলে তাদের অপকর্ম বেশি: এ্যানি

কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে দারুণ সুখবর দিলেন বক্সার রাকিব

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানিতে ‘বিষ’

ইউক্রেনের বেপরোয়া হামলার সমুচিত জবাব দেওয়া হবে: ইরান

যে কারণে হেডিং নিষিদ্ধ করল ইতালিয়ান ক্লাব কোমো

গাজীপুর সিটি করপোরেশনে ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা

‘১৭ আগস্টের মধ্যে প্রাথমিক শিক্ষকদের নতুন নীতিমালা’

কিছুদিনের মধ্যেই ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে: পরিবেশমন্ত্রী

এনসিপির কেন্দ্রীয় নেতাদের সামনেই ইবিতে ছাত্রশক্তির পদবঞ্চিতদের হট্টগোল

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

১০

সোহরাওয়ার্দী উদ্যানের সেই ‘নামাজের জায়গাসহ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

১১

হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ

১২

রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা

১৩

রাজশাহীতে প্রকাশ্যে চলে মাদকের হাট, আতঙ্কে স্থানীয়রা

১৪

হাইকোর্টের রুল / বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়

১৫

সেন্টমার্টিন পরিবহনের বাস দুর্ঘটনা: আইনজীবীকে ক্ষতিপূরণ দিতে রুল

১৬

‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে’

১৭

খুদে ভক্তের চুক্তিপত্রে স্বাক্ষর, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি!

১৮

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

১৯

ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় সড়ক অবরোধ

২০
X