কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে হামলার পরিকল্পনা যেভাবে সাজাচ্ছেন ট্রাম্প

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অন্য দেশের প্রেসিডেন্টকে বন্দি করে বৈশ্বিক রাজনীতির পট-পরিবর্তনের পর, এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য ইরানের শাসনব্যবস্থা। বিক্ষোভের আগুনে জ্বলতে থাকা ইরানকে ঘিরে ট্রাম্পের রণপরিকল্পনা এখন তুঙ্গে। ইরানের অভ্যন্তরে চলমান অস্থিরতাকে ট্রাম্প প্রশাসন বৈশ্বিক রাজনীতির পট-পরিবর্তনের মোক্ষম সুযোগ হিসেবে দেখছে।

মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানকে বাগে আনতে এটিই ট্রাম্পের সেরা অস্ত্র। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানে সামরিক অভিযানের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত সিরিয়াস। গেল রোববার মার্কিন শীর্ষ কর্মকর্তারা ট্রাম্পকে হামলার সম্ভাব্য কৌশল নিয়ে বিস্তারিত জানিয়েছেন। যদিও চূড়ান্ত সবুজ সংকেত এখনো আসেনি, তবে ওয়াশিংটনের ভেতরে যুদ্ধের দামামা বেজে উঠেছে।

ওয়ালস্ট্রিট জার্নালের তথ্যমতে, ইরানে কোথায় কীভাবে হামলা চালাতে পারে সে ব্যাপারে একাধিক পরিকল্পনা দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, সামরিক এবং বেসামরিক সব স্থাপনাই হামলার তালিকার ভেতরে রয়েছে।

সম্প্রতি ইরানের ভেতরে পরিস্থিতি গৃহযুদ্ধের চেয়েও ভয়াবহ। বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর কঠোরতায় তেহরানের রাজপথ রক্তে রঞ্জিত। গেল বৃহস্পতিবার ও শুক্রবারের তীব্র আন্দোলনের পর পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সংবাদ মাধ্যম বিবিসি ও স্থানীয় চিকিৎসকদের তথ্যমতে, তরুণদের মাথা এবং বুক লক্ষ্য করে সরাসরি গুলি চালানো হয়েছে।

তেহরানের হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা নেই। তাদের হাসপাতালে এত বেশি রোগী আসছিল যে তারা ক্রাইসিস মুডে চলে গেছেন। হতাহতদের চিকিৎসা দিয়ে তারা কুলিয়ে উঠতে পারছিলেন না।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১০

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১১

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১২

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৩

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৪

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৫

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৬

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৭

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৮

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৯

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

২০
X