শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

শাটডাউন এড়াতে ইউক্রেনকে বলি দিল যুক্তরাষ্ট্র

মার্কিন কংগ্রেস ভবন। ছবি : সংগৃহীত
মার্কিন কংগ্রেস ভবন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অর্থ বিল নিয়ে ক্ষমতাসীন ও বিরোধীদলের দ্বন্দ্ব চরমে পৌঁছেছিল। একপ্রকার নিশ্চিতই ছিল আবারও শাটডাউন হচ্ছে মার্কিন সরকার। তবে শেষ মুহূর্তে মার্কিন কংগ্রেসে বিল পাসের মাধ্যমে এ যাত্রায় শাটডাউন এড়াতে পারলেন দেশটির আইনপ্রণেতারা। আজ রোববার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গতকাল শনিবার শেষ মুহূর্তে স্টপগ্যাপ তহবিল বিল পাস করে মার্কিন কংগ্রেস। এ বিল পাসের ফলে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত সরকারি অর্থায়ন বজায় থাকবে। তবে এ বিলে কট্টরপন্থি রিপাবলিকানদের দাবি মেনে ইউক্রেনের জন্য নতুন কোনো সহায়তা রাখা হয়নি।

৪৫ দিনের জন্য কেন্দ্রীয় সরকারের অর্থের জোগান দিতে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি এই বিলটি সংসদে উত্থাপন করেন। প্রতিনিধি পরিষদে বিলটি ৩৩৫-৯১ এবং সিনেটে ৮৮-৯ ভোটের ব্যবধানে পাস হয়েছে। কংগ্রেসের পাসের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরের পর সেটি আইনে পরিণত হয়। এর ফলে মাত্র ১০ বছরের মধ্যে চতুর্থ শাটডাউনের হাত থেকে রক্ষা পেল যুক্তরাষ্ট্র।

বিল নিয়ে সিনেটে ভোটাভুটির পরপরই এক বিবৃতিতে জো বাইডেন বলেছেন, প্রতিনিধি পরিষদের কট্টর রিপাবলিকানরা একটি কৃত্রিম সংকট তৈরি করতে চেয়েছিল। একই সঙ্গে ইউক্রেনের জন্য তহবিল বরাদ্দে দেরি না করে নতুন আরেকটি বিল পাসের জন্য প্রতিনিধি পরিষদের স্পিকার ম্যাকার্থির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা কোনো পরিস্থিতিই ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা বাধাগ্রস্ত হতে দিতে পারি না।

বিল পাসের পর সিনেটের সংখ্যাগরিষ্ঠ দল ডেমোক্র্যাট পার্টির নেতা চাক শুমার বলেন, এখন যুক্তরাষ্ট্রের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। কয়েক জন রিপাবলিকান নেতা যে উগ্র, কদর্য ও ক্ষতিকর বাজেট কাটছাঁটের তোড়জোড় শুরু করিছিল তা এড়ানো গেছে। এ সময় তিনিও কিয়েভকে আরও অর্থ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে ঠিক কীভাবে বা কবে নাগাদ তা দেবেন সেটা জানাননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

ভারতের সাথে পারল না বাংলাদেশ

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

১০

বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১২

‘হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল’

১৩

মিয়ানমার থেকে আসা ২.৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

১৪

বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! প্রতিযোগিতা থেকে এক দেশকে নিষিদ্ধ করল ফিফা

১৫

হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে হামলা

১৬

আধুনিক প্রযুক্তিনির্ভর চিংড়ি চাষ সম্প্রসারণে সহায়তা দেওয়া হবে: মৎস্য প্রতিমন্ত্রী

১৭

বেইজিংয়ে বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

১৮

যবিপ্রবিতে ফলাফল প্রকাশে জটিলতা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

১৯

গাছা থানার ওসি প্রত্যাহার

২০
X