রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৭ এএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো আকস্মিক হামলার কূটকৌশল: ইরান

ইরানের একটি বিলবোর্ডে টানানো পোস্টার। ছবি: সংগৃহীত
ইরানের একটি বিলবোর্ডে টানানো পোস্টার। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ ঘোষণাকে আকস্মিক হামলার কূটকৌশল বলে উল্লেখ করেছে ইরান।

মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মাদি এক প্রতিক্রিয়ায় এ দাবি করেন। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মাহদি মোহাম্মাদি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্ত ‘কোনো গুরুত্ব বহন করে না’। সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি বলেন, যে পক্ষ হেরে যাচ্ছে, তারা শর্ত চাপিয়ে দিতে পারে না। অবরোধ চালিয়ে যাওয়া আর বোমা হামলার মধ্যে কোনো পার্থক্য নেই। এটির জবাব সামরিকভাবেই দিতে হবে।

তিনি অভিযোগ করেন, ট্রাম্পের এই যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা আসলে হঠাৎ করে হামলার চালানোর একটি কূটকৌশল মাত্র। ইরানের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার এখনই সময়।

এদিকে মধ্যরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ সময় তিনি সম্ভাব্য ‘শান্তি চুক্তি’ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত গভীর রাতে টুইটে একটি পোস্ট করেন তিনি। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন শাহবাজ শরিফ। সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে শরিফ বলেন, আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে এবং ফিল্ড মার্শাল সৈয়দ অসিম মুনিরের পক্ষ থেকেও, চলমান কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নেওয়ার জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আমাদের অনুরোধ গ্রহণ করায় প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি লিখেন, পাকিস্তান একটি আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার প্রচেষ্টা চালিয়ে যাবে। আমি আন্তরিকভাবে আশা করি, উভয় পক্ষ যুদ্ধবিরতি মেনে চলবে এবং ইসলামাবাদে নির্ধারিত দ্বিতীয় দফা আলোচনায় একটি পূর্ণাঙ্গ ‘শান্তি চুক্তি’তে পৌঁছাতে সক্ষম হবে। এর মাধ্য এই সংঘাতের স্থায়ী অবসান ঘটবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১০

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১১

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১২

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৩

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৪

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৫

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৬

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৭

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৮

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৯

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

২০
X