কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০৭:৫২ পিএম
আপডেট : ২০ জুন ২০২৩, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
শি-ব্লিঙ্কেন বৈঠক

চীন-রাশিয়া সম্পর্কে ফাটল ধরবে না, বলছে ক্রেমলিন

দিমিত্রি পেশকভ। ছবি : রয়টার্স
দিমিত্রি পেশকভ। ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্র যতই চেষ্টা করুক রাশিয়ার প্রতি চীনের নীতিতে পরিবর্তন আসবে না বলে সাফ জানিয়েছে ক্রেমলিন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বেইজিং সফর এবং সেখানে বাইডেনের সঙ্গে বৈঠক নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ এই মন্তব্য করেন। খবর রয়টার্সের।

বেইজিংয়ে ব্লিঙ্কেনের দুর্লভ সফরে চীন ও যুক্তরাষ্ট্র তাদের ভেতরকার চরম প্রতিযোগিতাকে প্রশমিত করার লক্ষ্যে বৈঠক করেন। এ সময় তারা নতুন করে কোনো বিবাদে না জড়ানোর ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হন। তবে বলা বাহুল্য এই বৈঠকে কোনো আকাশচুম্বী সফলতা আসেনি।

ব্লিঙ্কেন চীনা সরকারকে রুশদের কোনো প্রকার সহায়তার ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানান। চীনা কিছু প্রতিষ্ঠান রাশিয়াকে প্রযুক্তিগত সাহায্য দিচ্ছে এবং ইউক্রেনে যুদ্ধে এগুলো ব্যবহার করা হচ্ছে বলে চীনকে সতর্ক করেন ব্লিঙ্কেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন, চীনের সার্বভৌম অধিকার আছে অন্য দেশের সাথে বন্ধন তৈরি করার। যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে নতুন করে সম্পর্ক স্থাপনের চেষ্টা অনুমিত একটি বিষয় এবং গুরুত্বপূর্ণও বটে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের বৈঠকে মস্কো কোনো ঝুঁকি অনুভব করছে না। পেশকভ বলেন, চীনের সাথে আমাদের কৌশলগত বন্ধুত্বে আমাদের যথেষ্ট আস্থা রয়েছে। তারা অন্য দেশের সাথে সম্পর্ক স্থাপন করে আমাদের বিরোধিতা করবে না।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নের নানামুখী নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়া চীনের সাথে জ্বালানি রপ্তানি ও পশ্চিমাবিরোধী অক্ষ তৈরি করেছে যা বিদ্যমান বিশ্বক্রমকে চ্যালেঞ্জ করবে।

শি মার্চে রাশিয়া সফরে গিয়েছিলেন। ইউক্রেন যুদ্ধে কোনো পক্ষে অবস্থান না নিয়ে রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের আহ্বান জানিয়েছেন। তবে ইউক্রেন যুদ্ধে বেইজিং প্রস্তাবিত শান্তি প্রস্তাব বিফলে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X