মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০৬:০৪ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

অবিশ্বাস্য সহায়তা দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানাল ইসরায়েল

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহয়াহু। ছবি : সংগৃহীত
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহয়াহু। ছবি : সংগৃহীত

হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে অবিশ্বাস্য সহায়তা দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, হামাসের বর্বরদের বিরুদ্ধে আমাদের যুদ্ধে অবিশ্বাস্য সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ।

ইসরায়েল-হামাস যুদ্ধের মধ্যে বৃহস্পতিবার (১২ অক্টোবর) ইসরায়েল সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এরপর দুই দেশের নেতা যৌথ সংবাদ সম্মেলন করেন। সেখানেই এসব কথা বলেছেন নেতানিয়াহু।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ভয়াবহতার যত গল্প সেগুলো তাদের (হামাস) কথা বলছে। আর সাহসিকতার গল্পগুলো আমাদের কথা বলছে। এই যুদ্ধে সাহসিকতার বিজয় হবে।

তিনি বলেন, হামাস হলো ইসলামিক স্টেটের (আইএস) মতো। আইএসকে যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে সেভাবে হামাসকেও গুঁড়িয়ে দেওয়া হবে।

গত শনিবার ইসরায়েলে হামাসের হামলার পরপর তেলআবিবের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। ইসরায়েলের প্রতি সমর্থন প্রদর্শনের অংশ হিসেবেই দেশটি সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১০

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১১

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১২

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৩

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৪

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৬

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৭

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৮

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৯

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

২০
X