কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০৫:৩২ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৫:৩৩ এএম
অনলাইন সংস্করণ

তিন সপ্তাহের অচলাবস্থার পর নতুন স্পিকার পেল যুক্তরাষ্ট্র

মার্কিন রিপাবলিকান পার্টির নেতা মাইক জনসন। ছবি : সংগৃহীত
মার্কিন রিপাবলিকান পার্টির নেতা মাইক জনসন। ছবি : সংগৃহীত

তিন সপ্তাহের বেশি সময় অচলাবস্থার পর নতুন স্পিকার পেয়েছে যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। মার্কিন রিপাবলিকান পার্টির নেতা মাইক জনসন প্রতিনিধি পরিষদের নতুন ‍স্পিকার নির্বাচিত হয়েছেন। বুধবার (২৫ অক্টোবর) এক প্রতিবিদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

বুধবার ২২০-২০৯ ভোট পেয়ে ৫১ বছর বয়সী মাইক জনসন প্রতিনিধি পরিষদের ৫৬তম স্পিকার নির্বাচিত হয়েছেন। কংগ্রেসের নিম্নকক্ষের বর্তমানে সংখ্যাগরিষ্ঠ দল রিপাবলিকান পার্টির সদস্যদের ভোটেই তিনি স্পিকার নির্বাচিত হয়েছেন। লুইজিয়ানা অঙ্গরাজ্যের কংগ্রেসম্যান মাইক জনসন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের কট্টর সমর্থক হিসেবে পরিচিত।

এর আগে গত ৩ অক্টোবর শাটডাউন এড়াতে বাইডেন সরকারকে অর্থায়ন করে নিজ দলের তোপের মুখে পড়ে স্পিকার পদ হারান রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি। এরপর থেকে মার্কিন প্রতিনিধি পরিষদের এই পদ ফাঁকা ছিল। নেতা না থাকায় তিন সপ্তাহের বেশি সময় কংগ্রেসের নিম্নকক্ষে অচলাবস্থা চলছিল।

যদিও ম্যাকার্থি পদচ্যুত হওয়ার পর গত কয়েক সপ্তাহে স্পিকার হিসেবে তিনজনকে মনোনীত করেছিলেন রিপাবলিকান নেতারা। কিন্তু তাদের কেউ নির্বাচিত হতে পারেননি। অবশেষে বুধবারের ভোটে ট্রাম্পের কট্টর সমর্থক ও কম অভিজ্ঞ মাইক জনসন স্পিকার নির্বাচিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের গত কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে কম অভিজ্ঞ স্পিকার তিনি। এমনকি ২০১৬ সালে প্রথমবারের মতো তিনি প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X