কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাইক পেন্স

মাইক পেন্স। ছবি : সংগৃহীত
মাইক পেন্স। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়নোর ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা মাইক পেন্স। শনিবার (২৮ অক্টোবর) বিকেলে লাসভেগাসে রিপাবলিকান ইহুদি জোটের এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। খবর বিবিসির।

মাইক পেন্স বলেন, ‘আমরা সবাই জানি, লড়াইয়ে চড়াই-উৎরাই থাকবে। তবে সময়টা এখন আমার নয়। এ জন্য অবশ্য আমার কোনো অনুশোচনা নেই।’

আগামী বছরের নভেম্বরে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের আগে হেভিওয়েট রিপাবলিকান প্রার্থীদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে সরে দাঁড়ালেন মাইক।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছেন মাইক। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা বেশ আগেই দিয়ে রেখেছেন ট্রাম্প। ট্রাম্প ছাড়াও এবার রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেতে দৌড়-ঝাঁপ শুরু করেছেন বেশ কয়েকজন নেতা। এ প্রার্থীর সংখ্যা দুই অঙ্কের ঘরে যেতে পারে বলে জানিয়েছে আলজাজিরা।

সম্প্রতি বেশ কয়েকটি জনমত জরিপে পিছিয়ে পড়েন মাইক। এমনকি রিপাবলিকান ভোটারদের সমর্থন জোগাতেই হিমশিম খাচ্ছিলেন তিনি। মূলত ২০২১ সালের মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটালে হামলার জেরে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ছেদ করে রিপাবলিকান ভোটারদের সমর্থন হারান ৬৪ বছর বয়সী মাইক।

তবে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক বিবৃতিতে সাবেক এ মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছেন, আমি নির্বাচনী প্রচারণা ছেড়ে দিলেও রক্ষণশীল মূল্যবোধের জন্য লড়াই ছেড়ে দেব না।

এর আগে গত জুনের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়ন পেতে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার ঘোষণা দিয়েছিলেন মাইক পেন্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১০

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১১

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১২

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৩

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৪

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৫

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৬

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৭

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৮

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৯

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

২০
X