কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ১১:৫৯ এএম
অনলাইন সংস্করণ

চিকুনগুনিয়ার প্রথম টিকার অনুমোদন যুক্তরাষ্ট্রের

প্রতিকী ছবি
প্রতিকী ছবি

চিকুনগুনিয়ার প্রথম টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দেশটির কেন্দ্রীয় সরকারের অন্যতম নিয়ন্ত্রক সংস্থা খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) ইক্সচিক নামের এ টিকার অনুমোদন দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অনুমোদন দেওয়া টিকাটি এক ডোজ ব্যবহার করা হবে। এটির প্রস্তুতকারক কোম্পানি হলো ইউরোপভিত্তিক ওষুধ ও টিকা প্রস্তুতকারী কোম্পানি ভালনেভা। টিকাটি কেবল প্রাপ্ত বয়স্কদের জন্য সুপারিশ করা হয়েছে। এটিকে ফাস্ট ট্রাক ও যুগান্তকারী আবিষ্কার হিসেবে দেখা হচ্ছে।

চিকুনগুনিয়া মূলত ডেঙ্গুর মতো ভাইরাসজনিত রোগ। এ রোগের একমাত্র বাহক হলো এডিস মশা। এটিকে আরবোভাইরাস বলেও ডাকা হয়। তবে এ ভাইরাসটি ডেঙ্গুর মতো প্রাণঘাতী নয়। ডেঙ্গুতে ১০০ জনে পাঁচজনের মৃত্যু হলেও চিকুনগুনিয়ায় হাজারে একজন লোকের মৃত্যু হয়।

চিকুনগুনিয়া প্রাণঘাতী না হলেও এটির কারণে শরীরে ব্যাপক যন্ত্রণা হয়। এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তি সুস্থ হলেও কয়েক মাস কিংবা অনেকক্ষেত্রে কয়েক বছর পর্যন্ত অস্থিসন্ধি বা গিঁটে তীব্র ব্যথা বোধ করেন। এমনকি অনেকের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি শারিরীক দুর্বলতা, অবসাদ, বমিভাবসহ বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দেয়।

আফ্রিকার দেশগুলোতে এ রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। এমনকি তানজানিয়ার মাকুন্দি জনগোষ্ঠীর ভাষা থেকে এ রোগের নামটি এসেছে। তবে সম্প্রতি ভারত শ্রীলঙ্কা এবং এশিয়ার মৌসুমি জলবায়ুর দেশগুলোর পাশাপাশি ইউরোপ ও আমেরিকাতেও এর প্রাদুর্ভাব বেড়েছে।

ভালনেভা জানিয়েছে, এ টিকার কার্যকারিতার জন্য তিনটি পর্যায়ে মেডিক্যাল ট্রায়াল দেওয়া হয়েছে। যেখানে তিন হাজার ৫০০ স্বেচ্ছাসেবী অংশ নিয়েছেন।

এফডিএর জ্যেষ্ঠ কর্মকর্তা ও মুখপাত্র পিটার মার্কস এক বিবৃতিতে জানান, চিকুনগুনিয়া শারীরিকভাবে দুর্বল ও বয়স্কদের নানা জটিলতার উপসর্গের জন্য দায়ী। প্রতিবছর লাখ লাখ মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছেন। বৃহস্পতিবার এ টিকার অনুমোদন দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১০

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১৩

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৪

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৫

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৬

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৭

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৮

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৯

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

২০
X