কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশি জাহাজ থেকে যুক্তরাষ্ট্রে ৪ ক্রু নিখোঁজ

নিখোঁজ হওয়া ক্রুদের জাহাজ। ছবি : সংগৃহীত।
নিখোঁজ হওয়া ক্রুদের জাহাজ। ছবি : সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীতে বাংলাদেশি এক জাহাজ থেকে চার ক্রু নিখোঁজ হয়েছেন। গত ১৫ ঘণ্টা ধরে তাদের কোনো খোঁজ মেলেনি। বুধবার (২৯ নভেম্বর) ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র কোস্ট গার্ড (ইউএসসিজি) জানিয়েছে, নিখোঁজ চার ক্রু সদস্যের উদ্ধারে অভিযান চলছে। তাদের উদ্ধারের জন্য মিসিসিপি নদীর লুইসিয়ানার বেলে চেসে এলাকার নিকটবর্তী অঞ্চলে খোঁজ করা হচ্ছে। নিখোঁজ চার ক্রু ই পুরুষ। এ জায়গাটি নদীর পশ্চিম তীরের একটি এলাকা।

ফক্স নিউজ ডিজিটাল জানিয়েছে, যুক্তরাষ্ট্র কোস্ট গার্ডের হেলিকপ্টার এবং বেশ কয়েকটি ছোট ছোট নৌকা নিখোঁজ ক্রুদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে। এমনকি ফক্স নিউজ নিখোঁজদের উদ্ধারের জন্য চালানো হেলিকপ্টারে চালানো অভিযানের ভিডিও প্রকাশ করেছে। নিখোঁজ এসব ক্রুরা মেঘনা অ্যাডভেঞ্চারের ক্রু। যা বাংলাদেশি পাতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ।

ইউএসসিজি জানিয়েছে, তারা সোমবার ( ২৭ নভেম্বর) বেলা ১১টায় নদীতে থাকা অবস্থায় চার ক্রু নিখোঁজ হওয়ার খবর পান। নিয়ম অনুযায়ী এ সময়ে তাদের জাহাজের ক্যাপ্টেনের কাছে হাজিরা দিতে হয়। তবে এ সময় বাকিরা হাজিরা দিলেও এ চার ক্রুর দেখা মেলেনি।

নিখোঁজ চার ক্রুর নাম প্রকাশ করেনি ইউএসসিজি। তবে বলা হয়েছে যে তারা সবাই বাংলাদেশি। তাদের চারজনের বয়স যথাক্রমে ২৫, ২৯, ৩০ এবং ৪৭ বছর। এ ছাড়া তাদের চুল কালো ও শরীরের রং বাদামি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১০

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১১

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১২

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৩

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৪

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৫

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৬

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৭

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৮

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৯

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

২০
X