কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি বাফার জোন তৈরিতে বাধা দেবে যুক্তরাষ্ট্র

ইসরায়েল-গাজা সীমান্ত বেড়ার পাশে ইসরায়েলি সামরিক যান। ছবি : সংগৃহীত
ইসরায়েল-গাজা সীমান্ত বেড়ার পাশে ইসরায়েলি সামরিক যান। ছবি : সংগৃহীত

ইসরায়েল ও হামাসের যুদ্ধ শেষে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আকার না কমানোর পক্ষে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এমন নীতির কারণে এই যুদ্ধ শেষে গাজার ভেতরে যে কোনো ধরনের বাফার জোন তৈরির বিরোধিতা করার কথা জানিয়েছে দেশটি। কেননা এতে ২৩ লাখ মানুষের গাজার আয়তন আরও কমে যেতে পারে।

গত সপ্তাহে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শেষে গাজা উপত্যকার ভেতরে একটি বাফার জোন তৈরি করতে চায় ইসরায়েল। এরই মধ্যে যুদ্ধপরবর্তী এই পরিকল্পনার কথা বেশ কয়েকটি আরব দেশকে জানিয়ে দিয়েছে তেলআবিব। মূলত গাজা থেকে নতুন হামলা ঠেকাতে এই বাফার জোন তৈরির প্রস্তাব দিয়েছে নেতানিয়াহু সরকার।

গতকাল বুধবার (৬ ডিসেম্বর) এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, গাজার ভবিষ্যৎ নিয়ে ওয়াশিংটনের নীতি হলো ঘনবসতিপূর্ণ এই উপত্যকার আকার কমানো যাবে না। তাই গাজার ভেতরে যদি কোনো বাফার জোন তৈরির প্রস্তাব দেওয়া হয় তাহলে তা এই নীতির লঙ্ঘন হবে। আর আমরা এমন কিছুর বিরোধিতা করব। এটা যদি ইসরায়েলি ভূখণ্ডের মধ্যে কোনো কিছু হয় তাহলে আমি এ নিয়ে কিছু বলব না। এই বিষয়ে ইসরায়েলিরাই সিদ্ধান্ত নেবেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দি করে গাজায় নিয়ে আসে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এমন নজিরবিহীন হামলার জবাবে হামাসকে নির্মূলের লক্ষ্যে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। ইসরায়েলি হামলায় গাজায় এরই মধ্যে ১৬ হাজার ২৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১০

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১১

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১২

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৩

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৪

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৬

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৭

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৮

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৯

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

২০
X