কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ১১:০১ এএম
অনলাইন সংস্করণ
গাজায় যুদ্ধবিরতি

মার্কিন ভেটো এড়াতে আরেক দিন পেছাল নিরাপত্তার পরিষদের ভোট

পুরোনো ছবি
পুরোনো ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল-হামাস যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোট আরেক দিন পেছানো হয়েছে। নিরাপত্তা পরিষদের প্রস্তাবে যেন যুক্তরাষ্ট্র ভেটো না দেয় সে জন্য আলোচনা অব্যাহত থাকায় এই ভোটাভুটি আরেক দিন পেছানো হলো। গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) কূটনীতিকদের বরাতে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

সংযুক্ত আরব আমিরাতের তোলা এই প্রস্তাবের ওপর গত সোমবার ভোট হওয়ার কথা ছিল। তবে আমিরাতের তৈরিকৃত খসড়া প্রস্তাবের ভাষা নিয়ে যুক্তরাষ্ট্রের আপত্তি থাকায় ভোট দুই দফা পেছানো হয়। তবে যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে দেন-দরবার অব্যাহত রেখেছে আমিরাত। মূলত গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং ত্রাণ সহায়তা কার্যক্রম নজরদাড়িতে জাতিসংঘকে সম্পৃক্ত করা নিয়ে যুক্তরাষ্ট্রের আপত্তি রয়েছে।

আমিরাতের সঙ্গে সমঝোতার বিষয়ে জিজ্ঞেস করা হলে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, আমরা চেষ্টা করছি, আমরা সত্যিই চেষ্টা করছি।

খসড়া প্রস্তাবে গাজায় বাধাহীনভাবে মানবিক ত্রাণসহায়তা প্রবেশের সুযোগ করে দিতে জরুরি ভিত্তিতে গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়। তবে ইসরায়েল ও তাদের প্রদান মিত্র যুক্তরাষ্ট্রের দাবি, গাজায় যুদ্ধবিরতি হামাসকে সুবিধা দেবে। এ জন্য স্থায়ী যুদ্ধবিরতি পরিবর্তে তারা সেখানে সাময়িক যুদ্ধবিরতির পক্ষে। এই সাময়িক যুদ্ধবিরতির বিনিময়ে হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের মুক্তি নিশ্চিত করতে চায় তেল আবিব ও ওয়াশিংটন।

অবশ্য ঐতিহ্যগতভাবেই মিত্র ইসরায়েলকে নিরাপত্তা পরিষদের যে কোনো পদক্ষেপ থেকে সুরক্ষা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। গাজা যুদ্ধ শুরুর পর থেকে নিরাপত্তা পরিষদে ইসরায়েলের পক্ষে দুবার ভেটো দিয়েছে দেশটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১০

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১১

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১২

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১৩

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১৪

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১৫

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১৬

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

১৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১৮

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১৯

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

২০
X