কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০৫:৪৮ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ বিষয়ে বাইডেনের বিরুদ্ধে মামলা দায়ের

প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলার আবেদন করেছেন আওয়ামী লীগের এক সমর্থক। এতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও তার দপ্তরকেও বিবাদী করা হয়েছে।

গত ২৬ জুন মিশিগানের ডেট্রয়েট ইস্টার্ন ডিস্ট্রিক কোর্টে মামলাটি করেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং বঙ্গবন্ধু কমিশনের চেয়ারম্যান ড. রাব্বী আলম। এক ফেসবুক পোস্টে তিনি বিষয়টি জানান।

মামলায় বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি প্রত্যাহারের আবেদনও করা হয়েছে বলে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে কি অভিযোগ এনে রাব্বী বাইডেন ও তার সরকারের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন, তা এখনো স্পষ্ট জানা যায়নি। রাব্বীর সঙ্গে বাদী হিসেবে আরও আছেন রিজভী আলম ও শেরে আলম রাসু নামে সাবেক দুই প্রবাসী ছাত্রলীগ নেতা।

রাব্বী এর আগে বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রপাগান্ডা চালানোর অভিযোগে আলজাজিরা টিভি কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলার আবেদন করেছিলেন। তবে ওই মামলায় অগ্রগতির কোনো খবর পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X