কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় পেলেন সাংবাদিক জামাল খাশোগির স্ত্রী

সাংবাদিক জামাল খাশোগি ও তার স্ত্রী হান্নান ইলাতর। ছবি : সংগৃহীত
সাংবাদিক জামাল খাশোগি ও তার স্ত্রী হান্নান ইলাতর। ছবি : সংগৃহীত

তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খুন হওয়া সাংবাদিক জামাল খাশোগির স্ত্রী যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। স্বামী হারানোর পর যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের আবেদনের সাড়ে তিন বছরের মাথায় তাকে অনুমতি দিল ওয়াশিংটন। খবর বিবিসির।

২০১৮ সালের অক্টোবরে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খুন হন। মার্কিন গোয়েন্দাদের ধারণা, তার মৃত্যুর পেছনে সৌদি আরবের হাত রয়েছে। স্বামী নিহত হওয়ার পর নিজের জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়েন জামালের স্ত্রী হান্নান ইলাতর। এমন পরিস্থিতিতে ২০২০ সালের আগস্টে যুক্তরাষ্ট্রে গিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন তিনি।

হান্নানের কাগজপত্র পর্যালোচনা করে দেখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সেখানে দেখা যায়, ২৮ নভেম্বর তাকে অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে।

আবেগজড়িত কণ্ঠে হান্নান বিবিসিকে বলেন, আমরা জয়ী হয়েছি। হ্যাঁ, তারা জামালের জীবন ছিনিয়ে নিয়েছে। তারা আমার জীবন ধ্বংস করে দিয়েছে। তারপরও আমরা জয়ী হয়েছি।

তিন বছর আগে হান্নান যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। তিনি জানান, মিসর বা সংযুক্ত আরব আমিরাত ফিরে গেলে তার জীবন হুমকির মুখে পড়বে। তিনি মিসরে জন্মগ্রহণ করলেও সংযুক্ত আরব আমিরাতে ২৫ বছরের বেশি সময় বসবাস করেছেন।

হান্নানের আইনজীবী রান্ডা ফাহমি এক সাক্ষাৎকারে বলেছেন, হান্নান আমিরাতে সব কিছু ছেড়ে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাস করছেন। যদিও এখানে তিনি নিরাপত্তা নিয়ে ভীত ছিলেন। ২০২১ সালের অক্টোবরে তিনি মার্কিন ওয়ার্ক পারমিট লাভ করেন। এরপর এখানে নতুন জীবন শুরু করেন। বর্তমানে তার একটি চাকরি ও অ্যাপার্টমেন্ট ভবন থাকলেও জীবনযাত্রার ব্যয় নির্বাহে হিমশিম খাচ্ছেন।

রাজনৈতিক আশ্রয় পেতে অনেক সময় লাগলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাংবাদিক জামালের স্ত্রী। তিনি বলেন, ‘অবশেষে আমার জন্য যুক্তরাষ্ট্রের দরজা খুলেছে। এতদিন যে ভয়ের মধ্যে ছিলাম তা থেকে মুক্তি পেলাম।’ একই সঙ্গে এই আশ্রয় লাভের ফলে সাংবাদিক জামালকে ন্যায়বিচার দিতে দায়েরকৃত মামলা আরও সামনে এগিয়ে নেওয়া যাবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

কওমিপড়ুয়া আলেমদের জন্য বড় সুখবর

পৌরসভার সাবেক মেয়রকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল নেতাকর্মী ও স্বজনরা

জাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা

বিপৎসীমার ওপরে তিস্তার পানি 

‘১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হবে’

অক্সিজেন-কুয়াইশ সড়ক / ১৮ বছরের দুর্নীতির ছায়ায় ১১ বছরের জনদুর্ভোগ

১০

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি: জামায়াত

১১

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৮৬

১২

ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

১৩

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

১৪

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

১৫

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

১৬

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

১৭

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

১৮

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

১৯

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

২০
X