কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রবল তুষারঝড়ে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র, ১২৪৩ ফ্লাইট বাতিল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে প্রবল তুষারঝড় বয়ে যাচ্ছে। এসব অঞ্চলে হিমশীতল আবহাওয়া ও ভারী তুষারপাতের সঙ্গে ঝড়ো বাতাস বয়ে যাওয়ায় এক হাজার ২০০-এর বেশি ফ্লাইট বাতিল করেছে বিভিন্ন মার্কিন এয়ারলাইন্স। শুক্রবার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

গত মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের একাধিক রাজ্যে প্রবল তুষারঝড় দেখা দেয়। পুরু বরফের আস্তরণে ঢেকে গেছে বিভিন্ন শহর। হিমশীতল আবহাওয়া ও ভারী তুষারপাতের সঙ্গে বয়ে যাচ্ছে ঝোড়ো বাতাস। এসব কারণে দেশটির ১২টি রাজ্যের আট লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ব্যাহত হচ্ছে সব ধরনের যান চলাচল।

ফ্লাইট অ্যাওয়ারের তথ্য অনুযায়ী, তীব্র তুষারঝড়ের জেরে মোট ১২৪৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া ৫১৪টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

ডেল্টা এয়ার লাইনস বলেছে, আজ ও আগামীকাল মধ্য-পশ্চিমের আবহাওয়ার কারণে বিমান চালানোয় আমরা কিছু অপারেশনাল চ্যালেঞ্জের মুখে পড়তে পারি।

এর আগে গতকাল বৃহস্পতিবার মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সতর্ক করে বলেছিল, মেঘ, তুষার ও ঝোড়ো বাতাসের কারণে নির্দিষ্ট কয়েকটি বিমানবন্দরে ফ্লাইট বিলম্বিত হতে পারে।

সবচেয়ে বেশি ২৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে ইউনাইটেড এয়ারলাইন্স হোল্ডিংসের। এরপরেই সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ২১৫টি ফ্লাইট বাতিল হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X