কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

১২ বছর আগের বিবস্ত্র ছবি ভাইরাল, পুলিশের বিরুদ্ধে নারী কর্মকর্তার মামলা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

সহকর্মী ও সাবেক বয়ফ্রেন্ডের সঙ্গে নিজের বিবস্ত্র ছবি শেয়ার করেছিলেন এক নারী। এরপর এসব ছবি সহকর্মীদের মাঝে শেয়ার করেছিলেন ওই বয়ফ্রেন্ড। অতঃপর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে এসব ছবি। এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী কর্মকর্তা। রোববার (০৩ মার্চ) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আপত্তিকর ছবি ছড়িয়ে পড়া ওই নারীর নাম আলিসা বাজরাকতারেভিচ। তার বয়ফ্রেন্ডের নাম লেফটেন্যান্ট মার্ক রিভেরা। তারা দুজনেই পুলিশে কর্মরত।

নিউইয়র্ক পোস্টের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর অভিযোগ, ভিডিও ছড়িয়ে পড়ায় তার ক্যারিয়ার হুমকির মুখে পড়েছে। ম্যানহাটন ‍সুপ্রিম কোর্টে করা মামলায় তিনি বলেন, ছড়িয়ে পড়া এসব ছবি ১২ বছর আগে তিনি তার সাবেক বয়ফ্রেন্ডকে শেয়ার করেছিলেন। ২০১২ সালে পুলিশে যোগ দেন তিনি। ওই সময়ে কয়েক মাসের সম্পর্কে ছিলেন তারা।

ওই নারীর অভিযোগ, রিভেরা তার সহকর্মীদের একটি চ্যাটিং গ্রুপে আলিসার টপলেস ছবি শেয়ার করেন। কিছুক্ষণের মধ্যেই এ ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে। পুলিশ ইউনিয়নের নেতারা তাকে অভিযোগ না করার অনুরোধ করেছিলেন বলেও দাবি করেন আলিসা।

তিনি বলেন, ইউনিয়নের এক প্রতিনিধি তাকে বলেন যে আপনিই প্রথম বা শেষ নারী নন যার সঙ্গে এটি ঘটেছে বা ঘটবে!

আলিসার এ ছবিগুলো গত বছরের এপ্রিলে প্রথম প্রকাশ্যে আসে। ওই সময়ে তখনকার প্রেমিক কেলভিনকে নিয়ে ঘোরাঘুরি সময় কর্মকর্তাদের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন। এ সময় পুলিশ কর্মকর্তারা তার গাড়ি আটকেছিল।

ওই নারী বলেন, তার এসব ছবি নিউইয়র্ক পুলিশ বিভাগের গ্রুপ চ্যাট এবং টেক্সট মেসেজ চেইনে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে বাবা-মার ঠিকানার মতো ব্যক্তিগত তথ্যও প্রকাশ করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদমাধ্যমকে আলিসা জানান, ১২ বছর ধরে তারা তাদের ফোনে এগুলো রেখেছে। এটি ঘৃণ্য কাজ। এগুলো দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। এটা গুণ্ডামি। কেউ নিশ্চিতভাবে এটির জন্য নিজের ক্ষতি করতে চলেছে। তিনি বলেন, এই কাজ আইনবিরুদ্ধ।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, তারা কোনো প্রকারের বৈষম্য বা করবে না। কর্মক্ষেত্রে সম্মানজনক কাজের পরিবেশের জন্য প্রতিশ্রুতিবদ্ধ তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১০

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১১

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১২

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৩

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৫

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৬

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৭

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৮

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

১৯

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

২০
X