কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৫৮ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন মুলুকে দাঁড়িয়ে ইসরায়েলকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর হুঙ্কার

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান। ছবি : সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান। ছবি : সংগৃহীত

পাল্টাপাল্টি হামলা ঘিরে ইরান ও ইসরায়েলের মধ্য চরম উত্তেজনা বিরাজ করছে। তবে ইসরায়েল যদি আবারও হামলা করে তাহলে তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান। গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর ইরিন বার্নেটকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। খবর ইরনার।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েলি সরকার যদি আবারও দুঃসাহস দেখায় এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে পদক্ষেপ নেয় তাহলে আমাদের পরবর্তী জবাব তাৎক্ষণিক ও ভয়াবহ হবে।

তবে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি তেমন আমলে নেয়নি ইসরায়েল। শুক্রবার ইরানি হামলার জবাবে ইরানের ইস্পাহান প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে তেল আবিব। ইসরায়েলি হামলার জেরে প্রদেশটি একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে। যদিও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বিদেশ থেকে কোনো হামলার কথা বলা হয়নি।

একটি সূত্র বলছে, হামলায় কোনো ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার না করে শুধু ড্রোন পাঠিয়ে জবাব দেওয়ার চেষ্টা করেছে তেল আবিব। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। মনে করা হচ্ছে ইরানের কড়া প্রতিক্রিয়া এড়াতেই শুধু মুখ রক্ষার দায়ে এ হামলা পরিচালনা করেছে ইসরায়েল।

গত শনিবার রাতে গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ইরান। মূলত চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার জবাবে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই পাল্টা হামলা করে তেহরান।

এই পাল্টাপাল্টি হামলা ঘিরে তখন থেকেই মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রুর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এমনকি এই বিষয়কে কেন্দ্র করে দুই শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত বেঁধে যেতে পারে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা।

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনস্যুলেটে হামলা চালিয়ে দেশটির কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। এ ঘটনার প্রতিশোধ নিতে একের পর এক হুঁশিয়ারি দিয়ে আসছিল ইরান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X