কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৫০ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
ইসরায়েলের হামলা

ইরানের আকাশ এড়াতে একের পর এক ফ্লাইট বাতিল

ইরানের মেহরাবাদ বিমানবন্দর। পুরোনো ছবি
ইরানের মেহরাবাদ বিমানবন্দর। পুরোনো ছবি

ইসরায়েলের হামলার পর ইরানের আকাশসীমা এড়িয়ে চলছে বিভিন্ন দেশের উড়োজাহাজ। একের পর এক বাতিল করছে ফ্লাইট। পাশাপাশি বিকল্প বিমানবন্দন ব্যবহার করে যাত্রী পরিবহন করছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৯ এপ্রিল) হামলার পর তেহরান, ইস্ফাহান, সিরাজসহ বেশ কয়েকটি এলাকায় বিমান চলাচল স্থগিত করা হয়। সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও। পরে অবশ্য খুব দ্রুতই বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। স্বাভাবিক করা হয় বিমানবন্দর।

কিন্তু এতে আশ্বস্থ হতে পারেনি আন্তর্জাতিক বিমান পরিচালনাকারী সংস্থাগুলো। ফ্লাইটরাডার ২৪ জানায়, ফ্লাই দুবাই একটি ফ্লাইট বাতিল করে। আরেকটি দুবাইয়ে ফিরিয়ে আনা হয়।

এদিকে হামলার খবরে রোম থেকে তেহরানগামী ইরান এয়ারের একটি ফ্লাইট হঠাৎ পথ পরিবর্তন করে। সেটি তুরস্কের আঙ্কারায় অবতরণ করে।

জার্মানির লুফথানসা তেলআবিবগামী ফ্লাইটও বাতিল করেছে। তারা জানিয়েছে, শনিবার পর্যন্ত অন্যান্য গন্তব্যে যেতে ইরাকের আকাশসীমা ব্যবহার করা হবে।

এক বিবৃতিতে তারা বলে, ‘যাত্রী ও তাদের কর্মীদের নিরাপত্তা সব কিছুর ওপরে প্রাধান্য পায়।’

ফ্লাইদুবাইও বিবৃতি দিয়েছে। তারা বলেছে, ‘আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। প্রাসঙ্গিক কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে আমাদের ফ্লাইটের পথ পরিবর্তন করছি।’

তবে ইরানের বিভিন্ন সংস্থা বিবৃতি দিয়ে বিমানবন্দর স্বাভাবিক থাকার কথা জানাচ্ছে। বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পৃক্ত তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেশিরভাগ বিমানবন্দরে ফ্লাইট নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। খবরে আরও বলা হয়, তেহরানের প্রধান অভ্যন্তরীণ বিমানবন্দর মেহরাবাদে ফ্লাইট চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এখন এ পথে বিমান চলাচলে কোনো বাধা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১০

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১১

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১২

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৩

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৪

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৫

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৬

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৭

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৮

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৯

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

২০
X