কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৪, ০৭:০৩ পিএম
আপডেট : ০৭ মে ২০২৪, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে পুলিৎজার জিতল রয়টার্স

পুলিৎজার পদক। ছবি : সংগৃহীত
পুলিৎজার পদক। ছবি : সংগৃহীত

সাংবাদিকতার নোবেল খ্যাত পুলিৎজার পুরস্কার এ বছর জিতেছে রয়টার্স। ‘ব্রেকিং নিউজ ফটোগ্রাফি’ বিভাগে পুরস্কার পেয়েছে বার্তাসংস্থাটি।

গাজা সংঘাত নিয়ে রয়টার্সের প্রকাশিত বেশ কয়েকটি ছবি তাদের এ সম্মান এনে দেয়। সোমবার কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড পুলিৎজার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে। সেই ঘোষণাপত্র থেকে বিষয়টি জানা গেছে।

জানা গেছে, গত বছর থেকেই গোটা বিশ্বের চোখ অবরুদ্ধ গাজা উপত্যকায়। সাত মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের এ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমাবর্ষণ আর নির্মম নিপীড়ন কাঁদিয়েছে গোটা মানবতাকে। ইহুদিবাদী দেশটির সামরিক বাহিনীর এসব নিপীড়ন আর ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে এ বছরের আলোকচিত্র বিভাগে পুলিৎজার পুরস্কার অর্জন করেছে বার্তা সংস্থা রয়টার্স।

ব্রিটিশ বার্তা সংস্থার তোলা ছবিগুলোতে ওঠে এসেছে গাজার নির্মম ধ্বংসযজ্ঞ আর বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে চলার গল্প।

এবারে পুলিৎজারের জন্য যে ছবিটি নির্বাচিত হয়েছে তার মধ্যে গেল বছরের অক্টোবরে রয়টার্সের ফটোগ্রাফার মোহাম্মদ সালেমের তোলা একটি ছবি রয়েছে, যেখানে গাজায় একজন ফিলিস্তিনি মহিলা তার ৫ বছর বয়সী ভাতিজির মৃতদেহকে জড়িয়ে ধরেছেন৷

এই ছবিটি আগে চলতি বছরের জন্য বিশ্ব প্রেস ফটো অফ দ্য ইয়ারের পুরস্কার জিতেছিল।

এ ছাড়া টুইটার ও স্পেস এক্সের সিইও ইলন মাস্কের উৎপাদন সাম্রাজ্যের একাধিক তদন্তের জন্য জাতীয় রিপোর্টিং বিভাগে পুলিৎজার জিতেছে রয়টার্স।

পুলিৎজার পুরস্কার মূলত যুক্তরাষ্ট্রের। জাতীয় পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কার এটি।

১৯১৭ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। সাংবাদিকতা, সাহিত্য, সংগীত ও নাটকে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়।

রয়টার্স ছাড়াও সাংবাদিকতার বিভিন্ন বিভাগে ওয়াশিংটন পোস্ট ও দ্য নিউইয়র্ক টাইমস, প্রোপাবলিকা, লুকআউট সান্তা ক্লজ নামের একটি নিউজ পোর্টাল, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), দ্য নিউইয়র্কার ও দ্য লস অ্যাঞ্জেলেস টাইমস এ বছর পুলিৎজার পুরস্কার জিতেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১০

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১১

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১২

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৪

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৫

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৬

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৭

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৮

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৯

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

২০
X