কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বীর তালিকায় নাম লেখালেন মাইক পেন্স

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স

যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়ন পেতে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার কথা ঘোষণা করেছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। গতকাল সোমবার প্রার্থিতার কথা ঘোষণা করেন তিনি। আগামীকাল বুধবার পেন্স আইওয়া অঙ্গরাজ্য থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন বলে ধারণা করা হচ্ছে।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেন পেন্স। এবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা আগেই দিয়েছেন ট্রাম্প। ফলে দলীয় প্রার্থিতার দৌড়ে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবেন পেন্স।

পেন্স ছাড়াও এবার রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেতে দৌড়-ঝাঁপ শুরু করেছেন বেশ কয়েকজন নেতা। এ প্রার্থীর সংখ্যা দুইয়ের ঘরে যেতে পারে বলে জানিয়েছে আলজাজিরা।

তাদের মধ্যে রয়েছেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস, সিনেটর টিম স্কট ও দক্ষিণ ক্যারোলিনার সাবেক গভর্নর নিকি হ্যালি। এ ছাড়া উত্তর ডাকোটার গভর্নর ডগ বার্গাম আগামীকাল বুধবার এবং নিউ জার্সির সাবেক গভর্নর ক্রিস ক্রিস্টি আজ মঙ্গলবার এ দৌড়ে নাম লেখাতে পারেন।

ট্রাম্পবিরোধীরা বলছেন, মনোনয়ন দৌড়ে প্রার্থী বেশি হলে ফায়দা ট্রাম্পেরই। কেননা তখন বিরোধীদের ভোট ভাগ হয়ে যাবে। অবশেষে দেখা গেল ট্রাম্পই দলীয় মনোনয়ন পেলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১০

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১১

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১২

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

১৩

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

১৪

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১৫

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১৬

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

১৭

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

১৯

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

২০
X