কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৫, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলা এসি মেলা শুরু বৃহস্পতিবার

কালবেলা এসি মেলা শুরু বৃহস্পতিবার

দেশজুড়ে গরমের প্রকোপ যখন চরমে, তখন এয়ার কন্ডিশনার (এসি) ক্রয় বিলাসিতার চেয়ে প্রয়োজনীয় পণ্য হিসেবে বিবেচিত হচ্ছে। এ বাস্তবতাকে সামনে রেখে দেশের জনপ্রিয় দৈনিক কালবেলা আয়োজন করেছে একটি ব্যতিক্রমী অনলাইন আয়োজন — ‘কালবেলা এসি মেলা ২০২৫’।

বৃহস্পতিবার (১৫ মে) মেলা শুরু হয়ে চলবে ৩১ মে পর্যন্ত। এ বছরের এসিমেলার প্রতিপাদ্য — ‘তীব্র তাপদাহে এসি নয় বিলাসিতা, বরং প্রয়োজনীয় পণ্য’।

মেলার উদ্দেশ্য হলো ভোক্তাদের এক জায়গায় সব ব্র্যান্ড, সব তথ্য ও সেরা অফারগুলো উপস্থাপন করা যাতে করে একজন সচেতন ক্রেতা ঘরে বসেই পছন্দমতো এসি বেছে নিতে পারেন।

অংশ নিচ্ছে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড

এবারের এসি মেলায় অংশ নিয়েছে বাংলাদেশের খ্যাতনামা ইলেকট্রনিক্স ব্র্যান্ডসমূহ। এর মধ্যে রয়েছে ওয়ালটন, যমুনা, মিনিস্টারসহ আরও অনেক দেশীয় প্রতিষ্ঠান। এ ব্র্যান্ডগুলো তাদের নতুন নতুন মডেল, প্রযুক্তি ও সেবাসমূহ উপস্থাপন করবে এ মেলার মাধ্যমে।

অনলাইনেই থাকছে সব তথ্য ও সুবিধা

এসি মেলা ২০২৫ একটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক আয়োজন। দর্শকরা এ প্ল্যাটফর্ম থেকে যেসব সুবিধা পাবেন তার মধ্যে রয়েছে—

  • প্রতিটি ব্র্যান্ডের এক্সপার্ট রিভিউ, যা বিশেষজ্ঞদের বিশ্লেষণের মাধ্যমে এসির কার্যকারিতা মূল্যায়ন করবে।
  • কাস্টমার রিভিউ, যেখানে আগের ক্রেতাদের অভিজ্ঞতা তুলে ধরা হবে।
  • অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর প্রধান নির্বাহীদের সাক্ষাৎকার, যা তাদের দৃষ্টিভঙ্গি ও পণ্যের বৈশিষ্ট্য সম্পর্কে জানাবে।
  • শোরুম ভিডিও, যেখানে দর্শকরা ভার্চুয়ালি শোরুম পরিদর্শনের অভিজ্ঞতা পাবেন।

এক সঙ্গে সব ব্র্যান্ড, এক সঙ্গে সব অফার

এ অনলাইন প্ল্যাটফর্মে গ্রাহকরা সব ব্র্যান্ডের এসি এক সঙ্গে দেখতে পারবেন এবং তুলনা করতে পারবেন তাদের মূল্য, ফিচার ও অফার। এতে করে পছন্দের এসি নির্বাচন সহজ হবে। একই সঙ্গে থাকছে সরাসরি অনলাইনে পণ্যের অর্ডার করার সুবিধা।

কালবেলা এসি মেলা ২০২৫ সম্পর্কে আরও জানতে ও অংশ নিতে ভিজিট করুন: ‘Visit Website

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X