কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৫, ০৭:২৫ পিএম
আপডেট : ১৩ মে ২০২৫, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলা বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসব শুরু বুধবার

কালবেলা বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসব শুরু বুধবার

বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ভর্তি উৎসবের আয়োজন করেছে কালবেলা অনলাইন। এ ভর্তি উৎসবে অংশ নিয়েছে দেশের স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো।

বুধবার (১৪ মে) থেকে এই ভর্তি উৎসব শুরু হয়ে শেষ হবে আগামী ৩১ মে। ভর্তি উৎসবে অংশগ্রহণ করতে কোনো ফি দিতে হবে না। উৎসবটি মূলত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য। তবে আন্তর্জাতিক শিক্ষার্থীরাও এতে যোগ দিতে পারবেন।

এই উৎসবে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), ব্র্যাক ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব), ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি), বাংলাদেশ ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি), ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা), দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইস্টার্ন ইউনিভার্সিটি, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, সোনারগাঁও ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটিসহ আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়।

ভর্তি উৎসবে অংশ নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিত জানতে পারবেন। সেই সঙ্গে ৩০০টির বেশি প্রোগ্রাম থেকে নিজের জন্য বাছাই করাসহ কুইজেও অংশ নিতে পারবেন।

অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা ভর্তি প্রক্রিয়া, কোর্সের বিবরণ, ফি-স্ট্রাকচার এবং স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করবেন।

বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসব সম্পর্কে জানতে ‘Visit Website’ - এ ক্লিক করুন।

এ ছাড়া কালবেলার অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইভেন্ট পেজে নিয়মিত আপডেট পাওয়া যাবে।

ভর্তি উৎসবে টাইটেল স্পন্সর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), উৎসব পার্টনার প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, পাওয়ার্ড বাই স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X