বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ

আর্থিক সংকটে জাতিসংঘ, কর্মী ছাঁটাই-বাজেট কমানোর ঘোষণা

আর্থিক সংকটে জাতিসংঘ, কর্মী ছাঁটাই-বাজেট কমানোর ঘোষণা

সদস্য দেশগুলো চাঁদা বকেয়া রাখায় তীব্র অর্থ সংকটে পড়েছে জাতিসংঘ। এ কারণে ২০২৬ সালে সংস্থাটির বাজেট ১৫ দশমিক ১ শতাংশ ও কর্মীসংখ্যা ১৯ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছেন বিশ্বসংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত সোমবারের ওই ঘোষণায় তিনি বলেন, আগামী বছরের বাজেট নির্ধারণ করা হয়েছে ৩২৪ কোটি ডলার, যা ২০২৫ সালের তুলনায় ৫৭ কোটি ৭০ লাখ ডলার কম। বর্তমানে সদস্য দেশগুলোর বকেয়া চাঁদা দাঁড়িয়েছে ১.৫৯ ট্রিলিয়ন ডলার বা ১ লাখ ৫৯ হাজার কোটি ডলারেরও বেশি। আলাদা এক বিবৃতিতে জানানো হয়, সেপ্টেম্বরে ঘাটতির বড় অংশের জন্য দায়ী যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও মেক্সিকোর বকেয়া চাঁদা জমা না দেওয়া।

জাতিসংঘ মহাসচিব বলেন, বাজেট সংকোচনের মধ্যেও ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী সংস্থা ইউএনআরডব্লিউএর বাজেট অপরিবর্তিত থাকবে। কারণ, গাজায় চাহিদা বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে। তার বক্তব্য, ইউএনআরডব্লিউএতে কোনো সংকট তৈরি হলে তা গাজার মানবিক সহায়তা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেবে। এ ছাড়া ডেভেলপমেন্ট অ্যাকাউন্ট ও আফ্রিকার উন্নয়ন-সংক্রান্ত অ্যাডভোকেসির বাজেটও ২০২৫ সালের সমপরিমাণই থাকবে।

ঘাটতি পোষাতে জাতিসংঘ ২ হাজার ৬৮১টি পদ বাতিল করতে যাচ্ছে। গুতেরেস জানান, এসব কাজের বড় অংশ অন্যান্য সংস্থা বেশি দক্ষতার সঙ্গে করতে পারবে, অথবা অভ্যন্তরীণ দক্ষতা বাড়ানো গেলে এত কর্মী প্রয়োজন হবে না। তিনি আরও বলেন, চলমান তহবিল সংকটের কারণে জাতিসংঘের মোট ১৮ শতাংশ পদ আগেই শূন্য রয়েছে।

এদিকে, জাতিসংঘের বিশেষ রাজনৈতিক মিশনগুলোতেও বড় কাটছাঁট আসছে। ২০২৬ সালে এ খাতের বাজেট থাকবে ৫৪ কোটি ৩৬ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ২২ শতাংশ কম। কিছু মিশন বন্ধ হবে, আর কিছু মিশনের কার্যক্রম ছোট করা হবে।

আবার ব্যয় কমাতে জাতিসংঘ নিউইয়র্কে তাদের উপস্থিতিও সংক্ষিপ্ত করছে। গুতেরেস জানান, ২০২৭ সালের শেষ নাগাদ নিউইয়র্কের দুটি অফিস লিজ বাতিল করা হবে, যা ২০২৯ সাল থেকে বছরে ২ কোটি ৪৫ লাখ ডলার সাশ্রয় দেবে। এরই মধ্যে ২০১৭ সাল থেকে শহরটির কয়েকটি দপ্তর বন্ধ করে ১২ কোটি ৬০ লাখ ডলার সাশ্রয় হয়েছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X