রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনসিপির সদস্য সচিব

এরশাদ হোসেন। ছবি : কালবেলা
এরশাদ হোসেন। ছবি : কালবেলা

রংপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ৭০ সদস্যবিশিষ্ট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর জেলা আহ্বায়ক কমিটিতে তাকে সদস্যসচিব করা হয়। তিনি হলেন- নগরীর মাহিগঞ্জ এলাকার ভিআইপি শাহাদাৎ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ হোসেন।

এদিকে সরকারি চাকরিবিধি স্পষ্টভাবে সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক সম্পৃক্ততা নিষিদ্ধ করেছে।সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি-২৫ (১) এ বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী রাজনৈতিক দল বা তাদের অঙ্গ সংগঠনের সদস্য হতে পারবেন না। রাজনৈতিক কর্মকাণ্ডে কোনোভাবে যুক্ত হতে বা কোনো প্রকারে অংশগ্রহণ বা সহযোগিতা করতে পারবেন না। বিধি ২৫ (৩) এ বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী আইন পরিষদ নির্বাচনে কোনো প্রকার প্রচারণা অথবা অন্য কোনোভাবে হস্তক্ষেপ বা প্রভাব প্রয়োগ অথবা অংশগ্রহণ করতে পারবেন না।

এনসিপির একাধিক নেতা জানিয়েছেন, গণঅভ্যুত্থানের পর জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এনসিপি গঠনের পর থেকে তিনি সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করে আসছেন।

প্রধান শিক্ষক এরশাদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত থাকার বিষয়টি কালবেলার কাছে অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত না, আমি হাইস্কুল শাখায় আছি। আমি আপনাদের সঙ্গে বসব, আপনাকে ডাকব।’

তবে রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‘ভিআইপি শাহাদৎ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে এরশাদ হোসেন কর্মরত রয়েছেন।’

প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত নন এরশাদ হোসেন নিজে এ দাবি করেছেন এমন তথ্য জানানো হলে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, আপনাকে কী এমন কথা বলেছে? যদি কেউ আইন লঙ্ঘন করে কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকে, তবে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাদিয়া ফারজানা দিনা বলেন, ‘আমি জেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত ছিলাম না। আপনি জেলার জন্য দায়িত্বপ্রাপ্ত আসাদুল্লাহ আল গালিব (যুগ্ম মুখ্য সংগঠক) এর সঙ্গে কথা বলেন। আমরা স্পেসিফিক কাজ করেছি। আমি আমার সাইড থেকে কাজ করেছি, উনি ওনার সাইডে কাজ করেছেন।’

তবে জেলা কমিটির জন্য দায়িত্বপ্রাপ্ত এনসিপির যুগ্ম-মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আসাদুল্লাহ আল গালিবকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১০

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১১

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১২

ইতিহাসের এই দিনে

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৫

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৬

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৭

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৮

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৯

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

২০
X