মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএল মিনি অকশনে কে এই মালয়েশিয়ান ক্রিকেটার

বিরানদীপ সিং। ছবি : সংগৃহীত
বিরানদীপ সিং। ছবি : সংগৃহীত

আইপিএলের বহুল প্রতীক্ষিত মিনি অকশনকে ঘিরে জমে উঠেছে দলবদলের বাজার। নতুন মৌসুমের আগে স্কোয়াড শক্তিশালী করতে ফ্র্যাঞ্চাইজিগুলো চোখ রাখছে অভিজ্ঞ তারকা থেকে উদীয়মান প্রতিভা—সবাইকে নিয়ে। বাজেট, কৌশল আর চমকের সমন্বয়ে এবারও অকশন রুমে থাকবে টানটান উত্তেজনা।

আইপিএল মিনি অকশনের জন্য নাম লেখিয়েছেন ১৩৫৫ জন ক্রিকেটার। নাম লেখানো ক্রিকেটারদের তালিকা এরই মধ্যে প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ। বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব ও মুস্তাফিজের নামও রয়েছে সেই তালিকায়।

এবারের নিলামে বিশ্বের ১৪টি দেশের ক্রিকেটাররা নাম লেখিয়েছেন। মালয়েশিয়া থেকেও নাম নিবন্ধন করেছেন ১ জন। তিনি হলেন বিরানদীপ সিং। ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটার বর্তমানে মালয়েশিয়ার অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তার আপন বড় ভাই পাভনদ্বীপ সিংও একই দলের ক্রিকেটার।

টি-টোয়েন্টি ফরম্যাটে বেশ অভিজ্ঞ ক্রিকেটারই বলা চলে বিরানদীপকে। এখন পর্যন্ত ১০৭ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ১২৬ স্ট্রাইকরেট ও ৩৭ গড়ে করেছেন ৩১১৫ রান। ব্যাট হাতে শতক হাঁকিয়েছেন একটি আর অর্ধশতক ২২টি। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও বেশ দক্ষ তিনি। উইকেট নিয়েছেন একশরও বেশি।

পরিসংখ্যান বলছে, মালয়েশিয়ার ক্রিকেটার হলেও টি-টোয়েন্টি ফরম্যাটে বেশ কার্যকরী এক ক্রিকেটার তিনি। তবে আইপিএলের মতো বিশ্বসেরা টুর্নামেন্টে তার দল পাওয়ার সম্ভাবনা খুব কমই বলা চলে।

বিদেশি নামিদামি তারকাদের মধ্য রয়েছে অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন, ম্যাথু শর্ট ও স্টিভ স্মিথ, উইকেটকিপার ব্যাটার জশ ইংলিস, ইংল্যান্ডের জেমি স্মিথ, জনি বেয়ারস্টো, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাথিশা পাথিরানার মতো ক্রিকেটাররা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১০

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১১

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১২

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৩

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৪

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৫

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৬

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৭

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৮

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৯

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

২০
X