সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু 

নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু। ছবি : কালবেলা
নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু। ছবি : কালবেলা

রংপুর বাস মালিক সমিতি ও নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের মধ্যকার বিরোধের সমাধান হওয়ায় ৪ দিন বন্ধ থাকার পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত থেকে শুরু হয় বাস চলাচল।

এ বিষয়ে নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, আমাদের মধ্যে সৃষ্ট বিরোধের কারণে চার দিন ধরে বাস চলাচল বন্ধ ছিল। এতে করে সাধারণ যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছে।

তিনি আরও বলেন, আমরা রংপুর বাস মালিক সমিতি ও নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন এবং নীলফামারী মালিক সমিতির সমন্বয়ে মঙ্গলবার একটি মিটিং করা হয়। এ মিটিংয়ের মাধ্যমে আমাদের সব সমস্যার সমাধান করা হয়েছে। এখন রংপুর বিভাগের সব জেলায় স্বাভাবিক বাস চলাচল সচল হয়েছে।

এর আগে, গত শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নীলফামারীর এক বাস শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে চার দিন ধরে রংপুর-নীলফামারী রুটে রংপুর বাস মিনিবাস মালিক সমিতির আওতাভুক্ত সকল বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম। তার এ ঘোষণার পর থেকে নীলফামারী-রংপুর রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেয় নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন। এ সময় চরম দুর্ভোগের শিকার হন সড়ক পথে চলাচলকারী যাত্রীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X