স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ইতিহাস বদলে দিল বাংলাদেশ, যা আগে কখনো ঘটেনি

বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি ফরম্যাটে বরাবরই কিছুটা দুর্বল বাংলাদেশ দল। তবে সম্প্রতি সেই ধারণা বদলেছে। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটেও এখন দারুণ ক্রিকেট খেলে টাইগাররা। নিজেদের দিনে হারিয়ে দেয় বড় দলকেও। মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করে চলতি বছর টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড গড়েছে টাইগাররা। এর আগের কোনো বছরই এত সংখ্যক ম্যাচ জিততে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

টি-টোয়েন্টিতে ২০২৫ সালটা স্বপ্নের মতো কাটিয়েছে বাংলাদেশ। ২০০৭ সাল থেকে টি-টোয়েন্টি খেললেও চলতি বছরই সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে টাইগাররা। এই বছর ৩০ ম্যাচ খেলে ১৫টিতে জয় নিয়ে মাঠ ছেড়েছেন লিটন-তামিম-মুস্তাফিজরা। বাকি ১৫ ম্যাচের ১৪টিতে টাইগারদের হার আর একটি ম্যাচ হয়েছে ড্র।

২০২৪ সালে ২৪ টি-টোয়েন্টি খেলে ১২টিতে জয়ের দেখা পায় টাইগাররা। সমানসংখ্যক ম্যাচে পরাজয়ও রয়েছে তাদের। কোনো নির্দিষ্ট বছরের হিসেবে তৃতীয় সর্বোচ্চ জয় বাংলাদেশ পেয়েছে ২০২১ সালে। সেবার ২৭ ম্যাচে ১১টি জিতেছিল টাইগাররা, যদিও হেরেছিল ১৬টি ম্যাচ।

চলতি বছর ম্যাচ যেমন বেশি জিতেছে বাংলাদেশ, তেমনি মাঠে ছক্কাও হাঁকিয়েছে বেশি। প্রথমবারের মতো এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশ দল হাঁকিয়েছে দুইশরও বেশি ছক্কা। বছরের শেষ ম্যাচে নিজেদের রেকর্ডটাকে নতুন এক উচ্চতায় নিয়ে যায় টাইগাররা। তানজিদ হাসান তামিম, লিটন দাস, পারভেজ ইমন, জাকের আলীদের কল্যাণে বাংলাদেশ নতুন এই মাইলফলক গড়ে।

২০২৪ সালে বাংলাদেশ টি-টোয়েন্টি ফরম্যাটে ১২২টি ছক্কা হাঁকিয়েছিল। এবার সেই রেকর্ড ভেঙে ২০২৫ সালে ২০৬টি ছক্কা মেরেছে টাইগাররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X