বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ

বিতর্কিত দ্বীপপুঞ্জ নিয়ে মুখোমুখি চীন-জাপান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পূর্ব চীন সাগরে ভূরাজনৈতিকভাবে সংবেদনশীল একগুচ্ছ দ্বীপের কাছে চীন ও জাপানের নৌযান মুখোমুখি অবস্থান নিয়ে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। গতকাল বেইজিংয়ের কোস্টগার্ড বলেছে, জাপানের একটি মাছ ধরার নৌযান সেনকাকু দ্বীপপুঞ্জের কাছে অবৈধভাবে প্রবেশ করেছিল। বেইজিং এই দ্বীপপুঞ্জকে দিয়াওয়ু দ্বীপপুঞ্জ নামে ডাকে, তারা এটিকে চীনা ভূখণ্ড হিসেবে দেখলেও দ্বীপপুঞ্জটি এখন জাপানের শাসনে আছে বলে জানিয়েছে বিবিসি। এদিকে জাপানের কোস্টগার্ড বলছে, তারা জাপানি মাছ ধরার নৌকার দিকে এগিয়ে যাওয়া দুটি চীনা কোস্টগার্ডের জাহাজের পথরোধ করে তাদের এলাকা ছাড়তে বাধ্য করেছে। এমন এক সময়ে এ ঘটনা ঘটল, যখন দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে, যার সূচনা হয়েছিল গত মাসে তাইওয়ান নিয়ে জাপানি প্রধানমন্ত্রীর এক বিতর্কিত মন্তব্যে। সে সময় পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তাইওয়ানে বেইজিং হামলা করলে টোকিও সামরিক পদক্ষেপ নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন। চীন স্বশাসিত তাইওয়ানকে তার দেশের অংশ মনে করে, একে মূল ভূখণ্ডের সঙ্গে জুড়তে বল প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেয়নি তারা।

পার্লামেন্টে তাকাইচির ওই ইঙ্গিতের পর থেকে বেইজিং ও টোকিও একে অন্যের বিরুদ্ধে নানান পদক্ষেপ নিয়েছে, যার অনেকগুলো দুই দেশের নাগরিকদের দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলছে।

তাইওয়ান সেনকাকু দ্বীপপুঞ্জ থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। চীনা কোস্টগার্ডের (সিসিজি) মুখপাত্র লিউ দেজুন বলেছেন, চীনের নৌযানগুলো দিয়াওয়ু দাওর জলসীমায় অবৈধভাবে প্রবেশ করা একটি জাপানি মাছ ধরার নৌকার দিকে এগিয়ে যায় এবং তাদের সতর্ক করে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, দ্বীপপুঞ্জটিকে চীনা এলাকা দাবি করে লিউ জাপানকে ‘এই জলসীমায় সব ধরনের হস্তক্ষেপ ও উসকানিমূলক কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধের’ আহ্বান জানিয়েছেন। জাপান কোস্টগার্ডের (জেসিজি) বক্তব্য আলাদা। তারা বলছে, মঙ্গলবার ভোরের আগে চীনা নৌযানগুলোকে জাপানি জলসীমায় ঢুকতে দেখে তারা ছুটে যায় এবং চীনের ওই নৌযানগুলোকে এলাকা ছাড়তে বলে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১০

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১১

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১২

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৩

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৪

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৫

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৬

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৭

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৮

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৯

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

২০
X