বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ০৯:২৯ এএম
প্রিন্ট সংস্করণ

সিকিমে আটকে পড়া ৩৫০০ পর্যটক উদ্ধার

সম্মিলিতভাবে উদ্ধারকাজ করছেন ত্রিশক্তি কর্পসের সেনা, সেনাবাহিনীর সদস্য ও বর্ডার রোডস অর্গানাইজেশনের কর্মীরা। ছবি : সংগৃহীত
সম্মিলিতভাবে উদ্ধারকাজ করছেন ত্রিশক্তি কর্পসের সেনা, সেনাবাহিনীর সদস্য ও বর্ডার রোডস অর্গানাইজেশনের কর্মীরা। ছবি : সংগৃহীত

ভারতের সিকিম রাজ্যের উত্তর সিকিম জেলায় টানা বর্ষণের ফলে বন্যা, ভূমিধস ও রাস্তাঘাট ভেঙে আটকে পড়া প্রায় সাড়ে তিন হাজার পর্যটককে উদ্ধার করা হয়েছে। ত্রিশক্তি কর্পসের সেনা, সেনাবাহিনীর সদস্য ও বর্ডার রোডস অর্গানাইজেশনের কর্মীরা সম্মিলিতভাবে উদ্ধারকাজে অংশ নেন। খবর এনডিটিভির।

ভারী বর্ষণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সিকিমের মংগন জেলার লাচুং ও লাচেন এলাকা। গত শুক্রবার ওইসব এলাকায় পর্যটকরা আটকে পড়েন। পরদিন শনিবার সকাল থেকে তাদের উদ্ধারে কাজ শুরু হয়। আটকে পড়াদের মধ্যে ৩৬ জন বিদেশি ও ৬০ ছাত্রছাত্রী ছিল। ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পসের জনসংযোগ কর্মকর্তা মহেন্দ্র রাওয়াত জানান, পর্যটকদের উদ্ধারের পাশাপাশি ধস সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ চলমান রয়েছে।

তিনি আরও বলেন, শুক্রবার হঠাৎই বৃষ্টি নামায় উত্তর সিকিমের বহু জায়গায় ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যায়। চুংথামে একটি সেতু ভেঙে পড়ে। এতে অনেক পর্যটক আটকে পড়েন। পর্যটকদের গ্যাংটকে নিয়ে যাওয়ার জন্য ১৯টি বাস ও ৭০টি ছোট গাড়ির ব্যবস্থা করে সিকিম সরকার। আমরা প্রথমে তাদের জন্য গরম খাবার ও ওষুধের ব্যবস্থা করি। এরপর তাদের উদ্ধার করার জন্য প্লাবিত এলাকায় অস্থায়ী একটি সেতু তৈরি করা হয়। পর্যটকরা উদ্ধারকারীদের সহায়তায় নদী পার হন। পরে তাদের বিশ্রামের ব্যবস্থা করা হয়। ভেঙে যাওয়া সড়কগুলো সংস্কারের প্রচেষ্টা চলছে। ভারতের আবহাওয়া দপ্তর আভাস দিয়েছে, দেশটির উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিমবঙ্গ ও সিকিমে আগামী পাঁচ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

গ্যাসের চুলায় আগুন নেই, ক্ষোভে তিতাস কার্যালয় ঘেরাও

ইয়াবা সেবনের অভিযোগে আটক ৬, পথেই পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা

দিনে কত ঘণ্টা বসে থাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়?

জাবির বাসে লাইভ ট্র্যাকিং সিস্টেম ‘আইট্র্যাকার’ উদ্বোধন

রূপালী ব্যাংকের ৪০তম বার্ষিক সভা অনুষ্ঠিত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ২ ফ্ল্যাটে দুদকের অভিযান

গোল্ডেন বুট জিততে মেসির সামনে আজ যে সমীকরণ

তুর্কি প্রেসিডেন্টের উদ্দেশে বিরোধীদলীয় নেতার সংহতি ও শুভেচ্ছাপত্র হস্তান্তর

ধর্ষণ ও মানবপাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘টেট ব্রাদার্স’

১০

মার্কিন নাগরিকদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

১১

বিশ্বকাপ ফাইনাল দেখতে জবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

১২

শাপলা চত্বরের ঘটনাটি একটি পদ্ধতিগত অপরাধ : চিফ প্রসিকিউটর

১৩

বালু উত্তোলন নিয়ে দলীয় দুগ্রুপের সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু

১৪

সরকারি কর্মকর্তাদের পক্ষপাতমুক্ত থেকে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

১৬

ইন্টারনেট অফিসে হামলা, হোতাসহ গ্রেপ্তার ৯

১৭

নদীর পাড়ে নিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, তরুণ আটক

১৮

জিয়াউর রহমান হত্যা / ৪৫ বছর পর যেভাবে সন্ধান মেলে মেজর মোজাফফরের

১৯

বিশ্বকাপে চ্যাম্পিয়নদের কেন নকল ট্রফি দেওয়া হয়?

২০
X