শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:১৬ এএম
প্রিন্ট সংস্করণ
অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ

ট্রাম্পের হুমকির পর ভেনেজুয়েলার ডেলসির মুখে নতুন সুর

ট্রাম্পের হুমকির পর ভেনেজুয়েলার ডেলসির মুখে নতুন সুর

ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে সস্ত্রীক গ্রেপ্তারের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও সামরিক হামলার হুমকি দেওয়ায় ওয়াশিংটনের প্রতি তুলনামূলক নরম অবস্থান দেখাতে শুরু করেছে দেশটির অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে যৌথ উন্নয়নকে কেন্দ্র করে সহযোগিতার একটি সনদের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আমরা কাজ করতে আগ্রহী।

যদিও এর আগে তিনি এই অভিযানকে অবৈধ বলে নিন্দা করেছিলেন। রদ্রিগেজ বলেন, মাদুরোর সস্ত্রীক আটককে আগে ‘অপহরণ’ হিসেবে আখ্যা দিলেও এখন তার সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে উভয় দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল সম্পর্ক আশা করে। তবে ট্রাম্প সতর্ক করে বলেছেন, ভেনেজুয়েলা যদি তাদের তেল খাতকে বিনিয়োগের জন্য উন্মুক্ত না করে এবং মাদক পাচার বন্ধে সহযোগিতা না করে, তাহলে তিনি নতুন হামলার নির্দেশ দিতে পারেন।

এর মধ্যে গতকাল কারাকাসে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডেলসি। এদিকে, এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা যা লুটে নিয়েছে, আমরা শুধু তা ফেরত নিচ্ছি। মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় ফিরে গিয়ে দেশটির পেট্রোলিয়াম শিল্প পুনর্গঠন করবে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১০

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১১

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১২

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৩

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৪

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৫

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৬

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৭

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৮

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৯

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

২০
X