স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল মাঝপথে রেখে পাকিস্তানে ফিরলেন মোহাম্মদ আমির

মোহাম্মদ আমির। ছবি : সংগৃহীত
মোহাম্মদ আমির। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে সিলেট টাইটান্সের হয়ে পুরো টুর্নামেন্ট খেলার কথা থাকলেও হঠাৎ করেই বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে ফিরে গেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট টাইটান্স কর্তৃপক্ষ।

সংযুক্ত আরব আমিরাতের আইএল টি–টোয়েন্টি শেষ করে বিপিএলে যোগ দিয়েছিলেন আমির। শুরু থেকেই নিয়মিত একাদশে ছিলেন তিনি এবং বল হাতে সিলেটের তিনটি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে টুর্নামেন্ট চলাকালেই দল ছেড়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন এই বাঁহাতি পেসার।

সিলেট টাইটান্সের বিবৃতিতে জানানো হয়েছে, চুক্তি অনুযায়ী আমিরকে তার পারিশ্রমিকের ৭০ শতাংশ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। একই সঙ্গে দলের আরেক পাকিস্তানি ক্রিকেটার সাইম আইয়ুবও বাংলাদেশ ছেড়েছেন। সাইম চারটি ম্যাচ খেলেছেন এবং সেই ম্যাচগুলোর পারিশ্রমিকও তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সাইম আইয়ুবের দেশে ফেরার কারণ অবশ্য পরিষ্কার। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান দলে ডাক পেয়েছেন তিনি। সিরিজ শেষ হলে আবার সিলেট টাইটান্সে যোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে তার।

তবে মোহাম্মদ আমিরের ক্ষেত্রে বিষয়টি কিছুটা অস্পষ্ট। ঠিক কী কারণে তিনি বিপিএল ছেড়ে ফিরে গেলেন, সে বিষয়ে ক্লাব কর্তৃপক্ষ কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেয়নি। এবারের বিপিএলে আমির মোট ছয়টি ম্যাচ খেলে চারটি উইকেট শিকার করেন।

হঠাৎ এই বিদায়ে সিলেট টাইটান্সের বোলিং আক্রমণে কী প্রভাব পড়ে, সেটিই এখন দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১০

এনসিপির ফল উৎসবে হামলা

১১

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১২

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৩

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৪

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৬

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৭

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৮

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৯

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

২০
X