বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ০১:৩৬ পিএম
প্রিন্ট সংস্করণ

ওয়াগনার নিয়ে ইউক্রেন ও পশ্চিমাদের প্রতিক্রিয়া

ওয়াগনার নিয়ে ইউক্রেন ও পশ্চিমাদের প্রতিক্রিয়া

রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপ দেশটির সামরিক নেতৃবৃন্দের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। ওয়াগনারের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন গতকাল শনিবার প্রায় ২৫ হাজার সেনা নিয়ে ইউক্রেন থেকে রাশিয়ার রোস্তোভ প্রদেশে প্রবেশ করেন। ওয়াগনার বাহিনীর আকস্মিক বিদ্রোহ ঘোষণা নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে ইউক্রেন ও কয়েকটি পশ্চিমা দেশ। খবর দ্য গার্ডিয়ানের।

ওয়াগনারের বিদ্রোহকে সন্ত্রাসবিরোধী অভিযান হিসেবে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক। তিনি বলেন, প্রিগোজিনের ওয়াগনার বাহিনী এরই মধ্যে রোস্তোভ দখল করেছে। এ ছাড়া এ বিদ্রোহকে রাশিয়ার অভিজাত সমাজের মধ্যে একটি ভাঙন হিসেবে অভিহিত করেন তিনি। বলেন, অভিজাতদের মধ্যে ভাঙন অবশ্যম্ভাবী। সবকিছুরই সমাধান হবে এমন মনে করা বা ভান ধরা কোনোটিই কাজে দেবে না। এখানে অবশ্যই কারও না কারও হার হবে। সন্ত্রাসবিরোধী এ অভিযানে হয় প্রিগোজিন অথবা তার বিরোধীদের হার হবে। তবে এটা বলা যায়, রাশিয়ায় সবকিছুর শুরুটা হলো মাত্র।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতি জানায়, ২৪ জুন সকালে ইউক্রেন থেকে দুদিক দিয়ে ওয়াগনার সেনারা রাশিয়া প্রবেশ করেছে। এটিকে ওয়াগনার প্রধান প্রিগোজিন ‘মার্চ ফর ফ্রিডম’ হিসেবে অভিহিত করেন। ওয়াগনার সেনারা রোস্তোভের সেনা সদর দপ্তরসহ সামরিক অবকাঠামোর নিয়ন্ত্রণ নিয়েছে। বাকি সেনারা ভোরেৎজের দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য ছিল রাজধানী মস্কো—এটা বেশ স্পষ্ট। তবে ওয়াগনার এবং রাশিয়ার সেনাদের মধ্যে কোনো ধরনের সংঘর্ষের খবর এখনো পাওয়া যায়নি। এ ছাড়া ওয়াগনার সেনারা যখন এগিয়ে আসছিলেন তখন রাশিয়ার সেনারা অনেকটা নিষ্ক্রিয় ছিলেন। আগামী কয়েক ঘণ্টার মধ্যে এ ঘটনার ফল জানা যাবে বলেও এতে জানানো হয়।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ রাশিয়ার এমন পরিস্থিতির ওপর নজর রাখছেন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বলেছে, ওয়াগনার বাহিনীর বিদ্রোহের ঘোষণা রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়। তার পরও তারা এতে নজর রাখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X