পাবনা প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

রাস্তার পাশে পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ

ময়নাতদন্তের জন্য মরদেহটি পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা
ময়নাতদন্তের জন্য মরদেহটি পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা

পাবনার সুজানগরে রাস্তার পাশ থেকে মিলন হোসেন নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার শান্তিপুর গ্ৰামের রাস্তার পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিলন হোসেন (৩৮) সাঁথিয়া উপজেলার হইজোর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর মিলনের কোনো খোঁজ পাচ্ছিল না পরিবার। মঙ্গলবার সকালে সুজানগর উপজেলার শান্তিপুর গ্ৰামে রাস্তার পাশে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত মিলনের বাবা আব্দুল জলিল বাদী হয়ে সুজানগর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা করেছেন। মামলার এজাহারে নিহত মিলনের বাবা অভিযোগ করেছেন, সোমবার রাতে ফোনে ডেকে নিয়ে যায় মিলনকে। পরে তাকে শ্বাসরোধে হত্যার করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

সুজানগর থানার ওসি মজিবর রহমান বলেন, পরিবারের সদস্যরা থানায় এসে মরদেহ শনাক্ত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। কীভাবে, কী কারণে তার মৃত্যু হয়েছে তদন্ত করে দেখা হচ্ছে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১০

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১১

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

১২

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১৩

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১৪

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১৫

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১৬

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৭

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৮

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১৯

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

২০
X