কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

জুবিন গার্গের মৃত্যু দুর্ঘটনা নয়, চাঞ্চল্যকর দাবি আসামের মুখ্যমন্ত্রীর

জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ। ছবি : সংগৃহীত
জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ। ছবি : সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, জুবিন গার্গের মৃত্যু দুর্ঘটনা ছিল না, এটি একটি হত্যাকাণ্ড।

মঙ্গলবার (২৫ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হেমন্ত শর্মা বলেন, প্রাথমিক তদন্তের পর, আসাম পুলিশ নিশ্চিত হয়েছে, এটি একটি খুনের ঘটনা। এতে হত্যাকাণ্ডের মতো কোনো ঘটনার অন্তর্ভুক্ত ছিল না। গত ১৯ সেপ্টেম্বর ৫২ বছর বয়সী এই গায়ক-সুরকার সিঙ্গাপুরে সাঁতার কাটতে গিয়ে রহস্যজনকভাবে মারা যান।

তিনি বলেন, একজন আসামি গার্গকে হত্যা করেছে এবং অন্যরা তাকে সাহায্য করেছে। এই হত্যাকাণ্ডে চার-পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শর্মা নেতৃত্বাধীন সরকার পরে আসাম পুলিশ অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অধীন একটি বিশেষ তদন্ত দল গঠন করে। এর আগে রাজ্যজুড়ে ৬০টি মামলা দায়ের করা হয়েছিল। এ ঘটনায় গৌহাটি হাইকোর্টের বিচারপতি সৌমিত্র শৈকিয়ার নেতৃত্বে একক তদন্ত কমিশনও গঠন করা হয়েছিল।

কিছুদিন পর, এনইআইএফের আয়োজক শ্যামকানু মহন্ত, গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, তার দুই ব্যান্ড সদস্য জ্যোতি গোস্বামী ও অমৃত প্রভা মহন্ত এবং গার্গের চাচাতো ভাই, স্যান্ডিপন গার্গ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার হন।

গার্গের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে নন্দেশ্বর বরা এবং প্রবীণ বৈশ্যকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তদন্তে তাদের অ্যাকাউন্ট থেকে ১ দশমিক ১ কোটি টাকার বেশি আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সকলে বর্তমানে বিচারিক হেফাজতে রয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, সিঙ্গাপুর পুলিশ বাহিনী গার্গের মৃত্যুর ঘটনায় তদন্ত করছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X