বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৫ এএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৫ পিএম
প্রিন্ট সংস্করণ

সিভিতে যেন বুড়ো না দেখায়

সিভিতে যেন বুড়ো না দেখায়

ছবিটা যেমনই হোক, সিভির গঠন ও ভাষা দেখে যদি মনে হয় আপনি এখনো সেকেলে রয়ে গেছেন, তবে শর্টলিস্টেড হওয়ার সম্ভাবনা যাবে কমে। তাই বয়স যতই হোক, সিভিতে যেন আপনাকে তরুণ দেখায়, এর জন্য মেনে চলুন চেকলিস্ট। জানাচ্ছেন ফয়সল আবদুল্লাহ।

ফোকাস ও সিভির আকার

এক্সপেরিয়েন্সড হওয়া আর বুড়ো হওয়া এক বস্তু নয়। যে পদে আবেদন করছেন ওই পদে আপনি কতটা যোগ্য ও অভিজ্ঞ, সিভিতে উঠে আসতে হবে সেটাই। তাই সবার আগে ফোকাস করুন জব ডেসক্রিপশনে। আপনার ২০-২৫ বছরের নানা ধরনের চাকরির অভিজ্ঞতার সবকিছুই যে নতুন চাকরিতে কাজে লাগবে তা নয়। তাই মনটাকে কশে বেঁধে সিভিতে কাঁচি চালান।

বয়স ও চাকরির অভিজ্ঞতা যত বাড়বে, ততই বলার মতো সফলতার গল্প বাড়বে। তাই বলে সিভিটাকে উপন্যাস বানাবেন না। কাজের কথা দিয়ে দুই পাতার মধ্যে আটকে দিন নিজের কর্মময় জীবনটা। একদম শুরুতে কোন প্রতিষ্ঠানে ইন্টার্ন হিসেবে কাজ করেছেন, সেসব ইতিহাস টানার প্রয়োজন নেই। অভিজ্ঞতা লেখার ক্ষেত্রে রেফারেন্স, অভিজ্ঞতার সনদ আছে কি না, প্রত্যাশিত পদের বিপরীতে ওই অভিজ্ঞতা কতটা কাজে আসবে সেসব ভাবুন আগে।

প্রযুক্তি

নিজের নামে একটা ডোমেইন থাকলে সেই ডোমেইনের অধীনে সম্ভব হলে নিজের ইমেইল অ্যাড্রেস তৈরি করুন। যেমন [email protected]। এই এক ইমেইল অ্যাড্রেসই বলে দেবে আপনি প্রযুক্তি নিয়ে কতটা জ্ঞান রাখেন। সেইসঙ্গে যোগাযোগের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের নম্বর, স্কাইপি, এসবও উল্লেখ করে দেবেন। যাদের ডট কম ডোমেইন নেই তারা প্রয়োজনে বিনামূল্যে নিজের একটা ব্লগ ঠিকানা উল্লেখ করতে পারেন। যেখানে আপনার নানা ধরনের কাজের উদাহরণ, সাফল্যের গল্প ও যাবতীয় দক্ষতার পোর্টফোলিও পাওয়া যাবে।

অন্যদিকে এখনো অনেকে টাইপ করার ক্ষেত্রে ফুলস্টপের পর দুটো স্পেস ব্যবহার করেন। এই একটি ভুলের মাশুল কিন্তু বেশ কড়া। টাইপরাইটারের যুগ ভুলে গিয়ে কম্পিউটারে টাইপ করার নিয়মকানুন ও ফরম্যাটিং শিখে রাখুন।

বাদ দিন অবজেকটিভ

আপনি রকেট সায়েন্টিস্ট হতে চাইলে নিশ্চয়ই মার্কেটিং ম্যানেজার পদে আবেদন করবেন না। সুতরাং সিভির ‘অবজেকটিভ’ অংশটা নিয়ে নিয়োগকর্তার সত্যিকার অর্থেই মাথাব্যথা থাকার কথা নয়। শুরুতেই নিয়ে আসুন নির্ধারিত পদের বিপরীতে আপনার মূল দক্ষতা ও অর্জনগুলোর কথা।

লিঙ্কডইন

সমৃদ্ধ লিঙ্কডইন প্রোফাইল থাকলে নিজেকে আপডেটেড দাবি করতেই পারেন। আপনার প্রোফাইলের কানেকশনগুলোও সে ক্ষেত্রে আপনার নীরব রেফারেন্স হিসেবে কাজ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X