বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০২:২১ এএম
প্রিন্ট সংস্করণ

এক বছরের সাজা এড়াতে পালিয়ে ৩৫ বছর

এক বছরের সাজা এড়াতে পালিয়ে ৩৫ বছর

বরিশালের বাবুগঞ্জ থানার ১৯৮৮ সালের চুরির মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয় বলে জানান বাবুগঞ্জ থানার ওসি তুষার কুমার মণ্ডল। গোলাম মোস্তফা (৫৫) বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নের কেদারপুর গ্রামের বাসিন্দা।

থানা সূত্রে জানা যায়, ১১ আগস্ট বাবুগঞ্জ থানার সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) মো. জসিম উদ্দিন সিকদার, সহকর্মী কনস্টেবল মো. রিয়াদ হোসেনসহ ঢাকা সাভার মডেল থানা পুলিশের সহায়তায় চাপাইন তালতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি তুষার কুমার বলেন, ৩৫ বছর আগে চুরির মামলা হওয়ার পর গ্রাম ছেড়ে পালিয়ে যান গোলাম মোস্তফা। ওই মামলায় তাকে এক বছরের কারাদণ্ড দেন আদালত। বিদেশে আত্মগোপন থেকে দেশে ফিরে সাভারে চাপাইন তালতলা এলাকায় বাড়ি করে বাস করছিলেন মোস্তফা। পরে খবর পেয়ে সাভার থানার সহযোগিতায় শুক্রবার রাতে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১০

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১১

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১২

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১৩

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১৪

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৫

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১৬

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৭

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৮

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৯

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

২০
X