নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১১:০৭ এএম
প্রিন্ট সংস্করণ

প্রেমের টানে নোয়াখালীতে মালয়েশিয়ার তরুণী

নোয়াখালীর বেগমগঞ্জের বাড়িতে মালয়েশীয় স্ত্রী আয়েশা বিন রামাসামির সঙ্গে ফরহাদ হোসেন। ছবি : কালবেলা
নোয়াখালীর বেগমগঞ্জের বাড়িতে মালয়েশীয় স্ত্রী আয়েশা বিন রামাসামির সঙ্গে ফরহাদ হোসেন। ছবি : কালবেলা

নোয়াখালীর বেগমগঞ্জের প্রেমিক ফরহাদ হোসেনের (২৬) টানে সুদূর মালয়েশিয়া থেকে বাংলাদেশে ছুটে এসেছেন স্মৃতি আয়েশা বিন রামাসামি (২২)। গত ২৫ জুন আদালতের মাধ্যমে তারা বিয়ে করেন। এখন এ দম্পতিকে দেখতে ফরহাদের বাড়িতে ভিড় করছেন এলাকাবাসী।

ফরহাদ হোসেন বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার হাজিপুর এলাকার কবির হোসেনের ছেলে এবং স্মৃতি আয়েশা বিন রামাসামি মালয়েশিয়ার লাডাং হোপফুল এলাকার বাসিন্দা।

ফরহাদ হোসেন বলেন, প্রায় পাঁচ বছর মালয়েশিয়ার একটি কোম্পানিতে কাজ করার পর চলতি বছরে ওই কোম্পানির কাজ শেষ হয়ে গেলে বাংলাদেশে চলে আসি। মালয়েশিয়ার লাডাং হোপফুল এলাকার হাটতালিকা নামে একটি কোম্পানিতে চাকরির সুবাদে কর্মক্ষেত্রে পরিচয় ও পরে স্মৃতি আয়েশা বিন রামাসামির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ফরহাদ আরও বলেন, একপর্যায়ে আমরা একে অন্যকে বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করি। পরে ২৪ জুন স্মৃতি আয়েশা বিন রামাসামি মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসে। পরদিন পরিবারের সম্মতিতে মুসলিম রীতি অনুযায়ী তাকে আদালতের মাধ্যমে বিয়ে করি। বিয়ে করতে পেরে আমরা দুজনই খুব খুশি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

নববধূ স্মৃতি আয়েশা বিন রামাসামি বলেন, ফরহাদ হোসেনকে প্রথম দেখেই আমি ভালোবাসে ফেলি। বাংলাদেশে এসে আমার খুব ভালো লাগছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

১১

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১২

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১৩

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৪

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১৫

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৬

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

১৭

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

১৮

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৯

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

২০
X