শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৯:২১ এএম
প্রিন্ট সংস্করণ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশি

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশি

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় শামীম শিকদার নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দেশটির একদল সন্ত্রাসী। সোমবার আফ্রিকান স্থানীয় সময় রাত ৮টার (বাংলাদেশ সময় রাত ১২টা) দিকে জোহানেসবার্গে এ ঘটনা ঘটে।

শামীম শিকদার মাদারীপুরের শিবচর পৌরসভার ৬নং ওয়ার্ডের ঠেঙ্গামারা গ্রামের আনিছ শিকদারের ছেলে। তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছলে পরিবারে শুরু হয় শোকের মাতম। তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ওই দেশ থেকে ছুটিতে বাড়িতে আসা তার চাচাতো ভাই আবদুল জলিল শিকদার।

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত শামীম শিকদারের শ্যালক প্রবাল হোসেনের বরাত দিয়ে তিনি জানান, ১৪ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান শামীম। গত বছর অক্টোবরে ছুটিতে বাড়ি এসে নভেম্বরের শেষ দিকে আবার চলে যান। জোহানেসবার্গে তিনি ও তার শ্যালক প্রবাল একটি মুদি দোকান করতেন। গত রাতে তারা দুজনে দোকানে অবস্থান করছিলেন। রাতেই স্থানীয় একদল সন্ত্রাসী ওই ব্যবসা প্রতিষ্ঠানে এসে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে না চাইলে সন্ত্রাসীরা শামীমকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় ফজলুরাস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

১০

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

১১

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

১২

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১৩

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১৪

এনসিপির এক নেতা বহিষ্কার

১৫

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

১৬

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

১৭

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

১৮

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

১৯

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

২০
X