মোহাম্মদ যায়েদ, লোহাগাড়া (চট্টগ্রাম)
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ১২:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

আশ্রয়ণ প্রকল্পে ঘর আছে, মানুষ নেই

চট্টগ্রামের লোহাগাড়া
আশ্রয়ণ প্রকল্পে ঘর আছে, মানুষ নেই

চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের পহরচান্দা আশ্রয়ণ প্রকল্পের ২৫টি ঘরের সবকটিতে ঝুলছে তালা। মুজিববর্ষ উপলক্ষে ২০২১ সালের ২৩ জানুয়ারি সারা দেশের মতো পুটিবিলা পহরচান্দা আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ঘরের চাবি ও কাগজপত্র নেওয়ার পর বেশিরভাগ পরিবারই তাদের ঘরে ওঠেননি। যারা উঠেছিলেন কিছুদিন থাকার পর তারা চলে গেছেন। মূলত উপজেলার চুনতি, কলাউজান ও পুটিবিলা—এ তিন ইউনিয়ন থেকে উপকারভোগী নির্বাচন করলেও চুনতি থেকে প্রায় ২০ কিলোমিটার ও কলাউজান থেকে প্রকল্পের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। স্থানীয়রা জানান, এখানে কর্মসংস্থানের ব্যবস্থা না থাকাসহ নানা সমস্যায় ঘরে থাকছেন না ভূমিহীনরা। প্রকল্পে মাথা গোঁজার ঠাঁই থাকলেও রয়েছে সীমাহীন দুর্ভোগ, যে কারণে ঝুলছে তালা। স্থানীয়দের অভিযোগ, ঘর বরাদ্দ দেওয়ার সময় সঠিক লোকদের দেওয়া হয়নি। এ এলাকার অনেক ভূমিহীন পরিবার ঘর পাননি। অথচ চুনতি, কলাউজান ইউনিয়ন থেকে লোকজনকে এনে ঘর দেওয়া হয়েছে। তারা ঘরেও ওঠেননি। স্থানীয়দের ঘর না দিয়ে দেওয়া হয়েছে দূরবর্তী অন্য ইউনিয়নের বাসিন্দাদের। স্থানীয় যে কজনকে দেওয়া হয়েছে তারাও আর্থিকভাবে সচ্ছল, তাই তারা এসব ঘরে থাকছেন না। শুধু ঘরের মালিকানা পেতে বরাদ্দ নিয়েছিলেন। সরেজমিন দেখা যায়, আশ্রয়ণ কেন্দ্রের ঘরগুলোর চারপাশ লতাপাতা, ঝোপ-জঙ্গলে ঘিরে রেখেছে। কিছু দেয়ালে ফাটল ধরতে শুরু করেছে, বারান্দায় গরু, ছাগল বেঁধে রাখা হয়েছে, রয়েছে খড়কুটোর বিশাল স্তূপ। অনেক দরজা-জানালায় মরিচা ধরেছে। পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন মানিক বলেন, ঘরগুলোর বরাদ্দ আমার আগের চেয়ারম্যানের সময়ে করা। পুটিবিলা ইউনিয়নে বহু গৃহহীন পরিবার রয়েছে। যারা বরাদ্দ পাওয়ার পরও এসব ঘরে উঠছে না। তাদের বরাদ্দ বাতিল করে নতুন তালিকা প্রণয়নের বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বেশ কয়েকবার কথা হয়েছে। তিনি শিগগির প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন জনু বলেন, আশ্রয়ণ কেন্দ্রটির দূরত্ব চুনতি থেকে অনেক দূরে হওয়ায় কেউ যেতে চাচ্ছেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক নির্দেশে আমি বরাদ্দপ্রাপ্তদের ডেকেছি। তারা যদি থাকতে না চান তবে বরাদ্দ বাতিলসহ মালিকানা পরিবর্তনের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেব। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফ উল্যাহ বলেন, বরাদ্দ পাওয়ার পরও যারা এসব ঘরে থাকছেন না, তাদের বরাদ্দ বাতিল করে নতুনদের বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

১০

পাকিস্তানের সিরিজ জয়

১১

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১২

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

১৩

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১৪

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১৫

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১৬

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১৭

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৮

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১৯

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

২০
X