কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯ এএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০২:৫২ এএম
প্রিন্ট সংস্করণ

ফেসবুকে মিথ্যা প্রচার বন্ধে ব্যবস্থা নিতে বললেন প্রধান উপদেষ্টা

ফেসবুকে মিথ্যা প্রচার বন্ধে ব্যবস্থা নিতে বললেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে বাংলাদেশের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু দেশ থেকে পরিচালিত বিভ্রান্তিমূলক বা মিথ্যা প্রচার প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই প্রচার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নস্যাৎ করার উদ্দেশ্যে চালানো হচ্ছে। এ ক্ষেত্রে বড় ধরনের বিভ্রান্তিমূলক প্রচার চলছে এবং আমরা এর শিকার।

গতকাল রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেটার মানবাধিকার নীতিমালাবিষয়ক পরিচালক মিরান্ডা সিসন্স প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। মিরান্ডা সিসন্স প্রধান উপদেষ্টাকে মেটার মানবাধিকার নীতিমালা ব্যাখ্যা করেন এবং জানান যে, তারা তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তিমূলক বা মিথ্যা তথ্য ছড়াতে না পারে, তা প্রতিরোধে সতর্ক রয়েছে।

প্রধান উপদেষ্টা মেটা কর্তৃপক্ষকে অনুরোধ করেন, তারা যেন তরুণ উদ্যোক্তাদের জন্য তাদের প্রযুক্তির ব্যবহার আরও সহজ করে। প্রযুক্তি হলো একটি উপকরণ, যা কোনো কিছু বাস্তবায়ন করে। প্রযুক্তি আমাদের উদ্দেশ্য ঠিক করে দেয় না। তাই আমাদের এটি পুনঃউদ্ভাবন করতে হবে, যাতে এটি নিখুঁত হয়।

তিনি বলেন, ফেসবুক ব্যবহারের মাধ্যমে ব্যাপক সম্ভাবনা তৈরির সুযোগ রয়েছে। ফেসবুক তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ব্যবহৃত হতে পারে। বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সহায়তার জন্য ফেসবুকের সঙ্গে সরকার যোগাযোগ চালিয়ে যাবে।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সচিব-২ এস এম খাইরুল ইসলাম, মেটার বাংলাদেশ ও নেপালের হেড অব পাবলিক পলিসি রুযান সরওয়ার, অ্যাসোসিয়েট জেনারেল কাউন্সিল অব মেটা নয়নতারা নারায়ণ এবং সংস্থাটির এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মিস-ইনফরমেশন পলিসির প্রধান এলিস বুদিসাত্রিজো প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সরকার অগ্রাধিকার দিচ্ছে : সিসিক প্রশাসক

আপনার কয়টি পুশ-আপ করতে পারা উচিত? বয়স অনুযায়ী তালিকা দেখে নিন

হাসপাতাল ছাড়লেন সেই শিবির নেতা জিসান

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের

‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি বহন করা যাবে না’

১০

লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে : আরাগচি

১১

ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী?

১২

চট্টগ্রাম-২ : সারোয়ার আলমগীরের রুল নিষ্পত্তির নির্দেশ, ফল স্থগিত

১৩

সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত

১৪

হোটেল ওয়েটারদের বকশিশ দেওয়ার বিধান

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / অসুস্থ আবু বক্করের পাশে দাঁড়ালেন ওয়াহিদুর রহমান

১৬

বিমানবন্দরগামী যাত্রীদের নিয়ে খাদে মাইক্রোবাস

১৭

মোশাররফ করিমের ওপর হামলার দাবি এনসিপির, অভিনেতা বললেন—‘রঙ চড়িয়ে ছড়ানো’

১৮

দৌলতপুরে সাপ আতঙ্ক, আক্রান্ত ৮ জনের মধ্যে এক শিশুর মৃত্যু 

১৯

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

২০
X