কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০২:৩৮ এএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০৮:০১ এএম
প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান এখন বাংলাদেশে

মার্কিন কংগ্রেসম্যান এড কেস ও রিচার্ড ম্যাককরমিক। ছবি: সংগৃহীত
মার্কিন কংগ্রেসম্যান এড কেস ও রিচার্ড ম্যাককরমিক। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের জর্জিয়ার কংগ্রেসম্যান রিক ম্যাককোরমিক ও হাওয়াইয়ের ডেমোক্র্যাট দলের কংগ্রেসম্যান এড কেইস গতকাল শনিবার চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার মার্কিন দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার তাগিদে সবচেয়ে সোচ্চার যুক্তরাষ্ট্র। র‌্যাবের ওপর নিষেধাজ্ঞার পর নির্বাচন কেন্দ্র করে নতুন ভিসা নীতিও ঘোষণা করেছে বাইডেন প্রশাসন। তবে থেমে নেই ঢাকা-ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্ক। দেশটির সরকারি প্রশাসনের প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশ সফরে এলেন রাজনৈতিক প্রতিনিধিরাও।

ঢাকা ও ওয়াশিংটনের সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য অর্থায়নে বড় দাতা দেশ যুক্তরাষ্ট্র। আর কংগ্রেসম্যান ম্যাককোরমিক ও কেইস মার্কিন সহায়তা অনুমোদন বিষয়ক কমিটির সদস্য। তাই যুক্তরাষ্ট্রের বড় দুই দলের এ দুই কংগ্রেসম্যান রাজনৈতিক প্রতিনিধি হিসেবে বাংলাদেশে এলেও দেশটির সরকারের বার্তা নিয়েই তারা আসছেন বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করবেন। সফরের দ্বিতীয় দিন আজ রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এরপর যাবেন কক্সবাজার। সেখানে রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন (আরআরআরসি) ও জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করার পাশাপাশি রোহিঙ্গাদের সঙ্গেও কথা বলবেন। আগামীকাল সোমবার ঢাকায় ফিরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাদের।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্র সোচ্চার হলেও দেশটি বাংলাদেশে মানবাধিকার, সুশাসন, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছে। মার্কিন গুরুত্বের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে শিগগিরই আরও মার্কিন প্রতিনিধির ঢাকায় আসার কথা। ইন্দো প্যাসিফিক কমান্ডের কৌশলগত পরিকল্পনা ও নীতিবিষয়ক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল টমাস জেমস আগস্টের মধ্যভাগে প্রতিরক্ষা সংলাপে অংশ নিতে আসবেন। সেপ্টেম্বরের প্রথমভাগে টিকফা সংক্রান্ত বৈঠকে যোগ দিতে মার্কিন বাণিজ্য দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চও ঢাকায় আসতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১০

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১১

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১২

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৩

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৪

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৫

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৬

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৭

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৮

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৯

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

২০
X