শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০২:৪৯ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৩ এএম
প্রিন্ট সংস্করণ
মতবিনিময় সভায় ওয়াহিদউদ্দিন মাহমুদ

বাণিজ্যে নিষেধাজ্ঞায় বড় ধাক্কা আসবে অর্থনীতিতে

অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি : সংগৃহীত
অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি : সংগৃহীত

অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ব্যক্তি বা সংস্থার ওপর নিষেধাজ্ঞায় কিছু আসে যায় না। এটা ওদের বিষয়। কিন্তু বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য অত্যন্ত বড় বিষয় হবে। একটাই মাত্র পণ্য (তৈরি পোশাক)। সেটির ওপর বিধিনিষেধ এলে অর্থনীতিতে বড় ধাক্কা আসবে।

গতকাল রোববার অর্থনীতির বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এক মতবিনিময় সভার আয়োজন করে। সেখানে ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব কথা বলেন। সভায় অর্থনীতিবিদরা দেশের অর্থনীতির বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ গতিপ্রকৃতি নিয়ে আলোচনা করেন। নোয়াবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নোয়াব সভাপতি এ. কে. আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, পিআরআইর নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান, এসওএএস ইউনিভার্সিটি অব লন্ডনের অর্থনীতি বিভাগের অধ্যাপক মুশতাক খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ আল মাহমুদ তিতুমীর। রাজধানীর সোনারগাঁও হোটেলে এ অনুষ্ঠানে নোয়াব সদস্যদের মধ্যে ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, বণিক বার্তার প্রকাশক ও সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

সালেহউদ্দিন আহমেদ বলেন, সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ওপর সব দায়িত্ব দিলে হবে না। সার্বিকভাবে দেশে যা চলছে, সুশাসন বলেন, প্রতিষ্ঠানগুলো যেভাবে চলছে, এসব নিয়ে কথা বলা প্রয়োজন। খালি বাইরের দিকে নজর দেওয়া হচ্ছে। দেশের ভেতরের সমস্যা সবচেয়ে বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১০

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১১

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১২

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৩

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৪

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৮

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৯

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

২০
X