বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ মে ২০২৫, ০১:১৯ পিএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

রক্ষকই ভক্ষক!

রক্ষকই ভক্ষক!

গৃহকর্মীর আড়ালে বিদেশে পাচার হচ্ছে বাংলাদেশি কিশোরী। আর এ পাচার রোধ ও সুরক্ষায় নিয়োজিত রয়েছে রাষ্ট্রের যে প্রতিষ্ঠান, এরই শীর্ষস্থানীয় কর্মকর্তারা এ চক্রের সঙ্গে জড়িত—এমন অভিযোগ উঠেছে কালবেলায় প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে। এটি নিঃসন্দেহে গভীর উদ্বেগের ও ভীতিকর।

সোমবার ‘রক্ষক বিএমইটিই ভক্ষক’ শীর্ষক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত হতাশার চিত্র প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুসারে, পেটের দায়ে পরিবারের মুখে একটু হাসি ফোটাতে পরিবার-পরিজন ছেড়ে বিদেশে পাড়ি জমানো নারীরা স্বপ্নের দেশে পা রেখেই বুঝতে পারছেন, সেই স্বপ্নের রূপ বদল সম্পর্কে। সেসব দেশে তারা প্রতিনিয়ত শিকার হচ্ছেন যৌন নিপীড়ন, শারীরিক নির্যাতনের। মুখোমুখি হচ্ছেন এক নিষ্ঠুর বাস্তবতার। একসময় এসব নারীর কেউ কেউ বিদেশ থেকে ফিরছেন অন্তঃসত্ত্বা অবস্থায়; কেউবা সদ্যোজাত সন্তান কোলে নিয়ে। আবার দেশে ফিরে শিকার হচ্ছেন পরিবার ও সমাজের তির্যক দৃষ্টির। হারাতে হচ্ছে ঠাঁই, সম্ভ্রম, স্বীকৃতিসহ সবকিছুই। এ মানবিক বিপর্যয়ের পেছনে সক্রিয় রয়েছে একটি সুসংগঠিত পাচারকারী চক্র। তারা কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে ভুয়া কাগজপত্রে কিশোরীদের বিদেশে পাঠাচ্ছে। আর ভয়াবহ চক্রটির সঙ্গে জড়িত খোদ বিএমইটির (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) অন্তত চারজন কর্মকর্তা! সরাসরি সম্পৃক্ততার মিলেছে প্রমাণও, যা রয়েছে কালবেলার হাতে। জড়িত রয়েছে অর্ধশতাধিক রিক্রুটিং এজেন্সি। প্রশিক্ষণ ছাড়াই ভুয়া পাসপোর্ট নম্বর ব্যবহার করে প্রত্যাগত দেখিয়ে শত শত অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে পাঠানো হচ্ছে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে। সেখানে অনেকেরই ঠাঁই হচ্ছে ডান্স বার, স্পা সেন্টার কিংবা গৃহকর্মী হিসেবে কোনো নির্যাতনকাষ্ঠে। শুধু তা-ই নয়, প্রতিদিনই গৃহকর্মীর আড়ালে নতুন নতুন কিশোরীকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ার এ ঘৃণ্য কাজ রয়েছে অব্যাহত। নির্যাতিত ও নিপীড়িত হওয়া নারীর সঠিক সংখ্যা কারও কাছেই নেই। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম হিসাব বলছে, ২০২৩-২৪ অর্থবছরে সংস্থাটি পাঁচ হাজারেরও বেশি বিদেশফেরত নারীকে সহায়তা করেছে। স্বভাবতই অনুমিত, সহায়তা চান না এমন নারীর সংখ্যা কম নয়।

অথচ বাংলাদেশ থেকে কোনো নারীকে বিদেশে পাঠানোর বিদ্যমান নীতিমালায় ১৯টি স্পষ্ট নির্দেশনা রয়েছে। এতে গৃহকর্মী হিসেবে গমনেচ্ছু নারীদের বয়স ন্যূনতম ২৫ বছর এবং ন্যূনতম ১৫ দিন প্রশিক্ষণ নেওয়ার কথা রয়েছে বিএমইটির ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য। দেখা গেছে, বেশিরভাগ নারীর বয়স ১৮ পেরোয়নি। ক্লিয়ারেন্সের ক্ষেত্রে তোয়াক্কা করা হয়নি নীতিমালার বেশিরভাগ নির্দেশনা।

কোনো ব্যক্তির বিএমইটির ছাড়পত্র পেতে হলে তার ফাইল অন্তত ছয়টি দপ্তরে চেকের মধ্য দিয়ে যায়। প্রশ্ন হচ্ছে, এ ছয়টি দপ্তরের কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে এসব ফাইল অনুমোদন হওয়া কি সম্ভব? এ অসম্ভব কাণ্ডই কর্মকর্তাদের যোগসাজশে ঘটছে দিনের পর দিন। বিএমইটির দায়িত্ব যেখানে বিদেশে যাওয়া কর্মীদের স্বার্থ সুরক্ষা, সেই সংস্থাই কি না তাদের ঠেলে দিচ্ছে ভয়াবহ বিপদের মুখে। আমরা মনে করি, এ কাজ আইনবিরুদ্ধ তো বটেই, ছাপিয়ে গেছে ন্যূনতম নৈতিকতা ও মানবিকতাকেও। অভিবাসনের নামে খোদ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভেতরে লুকিয়ে থাকা এ চক্রকে দ্রুত আইনের আওতায় আনার বিকল্প নেই। শুধু নারী বলেই নয়, যারা জীবন বাজি রেখে দেশের অর্থনীতিকে প্রতিনিয়ত প্রাণ সঞ্চার করে যাচ্ছেন, সেই রেমিট্যান্সযোদ্ধাদের সঙ্গে এ প্রতারণা। আমাদের প্রত্যাশা, এর সঙ্গে সরকারি কর্মকর্তা, রিক্রুটিং এজেন্সি, বিএমইটি, পাসপোর্টসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর যারা জড়িত, সবাইকে চিহ্নিত করে কঠিন শাস্তির আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X