পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন

পটিয়াতে মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি : কালবেলা
পটিয়াতে মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমাদের বহু ত্যাগ ও রক্ত দিয়ে অর্জিত স্বাধীনতা, গণতন্ত্রকে সংরক্ষণ করতে হবে। শহীদের রক্তের সিঁড়ি বেয়ে অর্জিত মুক্ত স্বাধীন বাংলাদেশে কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের রাষ্ট্র ক্ষমতায় আসতে দেওয়া যাবে না।’

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের পটিয়ার জিরি আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামীয়া জিরি ও পটিয়া আল জামিয়াতুল ইসলামীয়া মাদ্রাসা পরিদর্শন শেষে আয়োজিত আলেম-ওলামাদের সঙ্গে পৃথক দুটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘আমাদেরকে এখন সেই পরিবেশ তৈরি করতে হবে, যেন ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে না হয়। যেন জীবন দিতে না হয়। রাজপথে যাতে শাপলা চত্বরের মতো আর কোনো নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা না ঘটে। সেই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি বলেন, ‘কোনো দলের পেছনে ইসলাম শব্দ থাকা মানে, সেটা ইসলাম না। ইসলাম হচ্ছে আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস, রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে সংযোজন করা। সেই ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল হচ্ছে বিএনপি।’

এতে জিরি মাদ্রাসায় মতবিনিময়ে সভাপতিত্ব করেন মহাপরিচালক আল্লামা মুহাম্মদ খোবাইব ও পটিয়া মাদ্রাসায় মহাপরিচালক আল্লামা আবু তাহের নদভী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, সাবেক এমপি গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ ইদ্রিস মিয়া, সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক লায়ন হেলাল উদ্দিন, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা আজিজুল হক ইসলামাবাদী, দক্ষিণ জেলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, রেজাউল করিম নেছার সাইফুদ্দিন সালাম মিঠু, সদস্য বদরুল খায়ের চৌধুরী, জাহাঙ্গীর কবীর, শাহাদাত হোসেন সুমন, সাবেক মেয়র নুরুল ইসলাম খোরশেদ আলম গাজী আবু তাহের, ফজলুল কবীর ফজলু, চেয়ারম্যান জসীম উদ্দীন, সিডিএ বোর্ড মেম্বার হাজী নজরুল ইসলাম, সামশুল আনোয়ার খান, চট্টগ্রাম দক্ষিণ জেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, মইনুল আলম ছোটন, মো. ঈসমাইল, রবিউল হোসেন বাদশা, ইদ্রিস পানু, নাছির উদ্দিন, আবছার উদ্দীন সোহেল, তারেক রহমান, গাজী মনীর মফিজুর রহমানসহ জেলা, উপজেলা, পৌরসভা বিএনপি ও অংগসংগঠনের নেতারা।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১০

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১১

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১২

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৩

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৫

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৬

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৭

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৮

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৯

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

২০
X