কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রস্রাবের রং কারণ ছাড়াই ঘোলাটে, এটা কীসের ইঙ্গিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্বাভাবিক অবস্থায় পর্যাপ্ত পানি খেলে প্রস্রাবের রং থাকে হালকা ও স্বচ্ছ। কিন্তু অনেক সময় দেখা যায়, কোনও বিশেষ কারণ ছাড়াই প্রস্রাবের রং ঘোলাটে হয়ে যাচ্ছে। চিকিৎসকদের মতে, এমনটি হলে শরীরে নিশ্চয়ই কোনও সমস্যা ঘটছে—যা অবহেলা করা ঠিক নয়।

হায়দরাবাদের এশিয়ান ইনস্টিটিউট অব নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজির চিকিৎসক ডা. গোপাল রামদাস বলছেন, সাধারণত ডিহাইড্রেশন বা কিডনিতে সংক্রমণ হলে প্রস্রাব ঘোলাটে হতে পারে। তবে আরও কিছু কারণও থাকতে পারে, যা নজরে রাখা জরুরি।

১. ডিহাইড্রেশন (পানি স্বল্পতা)

শরীরে পানি বা ফ্লুইডের পরিমাণ কমে গেলে কিডনির ওপর বাড়তি চাপ পড়ে। এতে কিডনি যথাযথভাবে কাজ করতে পারে না, ফলে প্রস্রাবের রং ঘন ও ঘোলাটে হয়ে যায়।

কী করবেন : দিনে অন্তত ৬-৮ গ্লাস পানি পান করুন। তাৎক্ষণিকভাবে আরাম পেতে ওআরএস বা লবণ-চিনি মিশ্রিত পানি খেতে পারেন।

২. ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI)

মূত্রথলি বা নালিতে ব্যাকটেরিয়া সংক্রমণ হলে মূত্র ঘোলাটে হয়। এর সঙ্গে দুর্গন্ধ, ঘন ঘন প্রস্রাবের বেগ, প্রস্রাবের সময় জ্বালাপোড়া বা অস্বস্তি দেখা দিতে পারে।

কী করবেন : প্রচুর পানি পান করুন, তবে শুধু পানি খেলে সমস্যা সারবে না—চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় পরীক্ষা করান।

৩. যৌনরোগ

নারী ও পুরুষ উভয়েই যৌনরোগে আক্রান্ত হতে পারেন। অনেক সময় এসব সংক্রমণ মূত্রনালিতে ছড়িয়ে পড়ে, যার ফলে প্রস্রাব ঘোলাটে হয়ে যায়। কী করবেন : ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।

৪. কিডনিতে পাথর

মূত্রনালিতে পাথর জমলে কোমর বা পিঠে ব্যথা হয়, অনেক সময় মূত্রের সঙ্গে রক্তও আসতে পারে। এতে মূত্রের রং পরিবর্তিত হয়ে ঘোলাটে বা লালচে হতে পারে।

কী করবেন

বিশেষজ্ঞরা বলছেন, প্রস্রাবের রঙ বা গন্ধে হঠাৎ পরিবর্তন হলে তা কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। এটি কিডনি বা মূত্রনালির জটিল রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে। তাই শরীরের ছোট পরিবর্তনেও সচেতন থাকুন, পর্যাপ্ত পানি পান করুন এবং সমস্যা মনে হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র : এই সময় অনলাইন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১০

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১১

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১২

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৩

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৪

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৫

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১৬

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১৭

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৮

যুবদল নেতা বহিষ্কার

১৯

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

২০
X