ফরহাদ হুসাইন, আমিরাত প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষায় আমিরাতে বাংলাদেশি দুই প্রতিষ্ঠানের সাফল্য 

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ছবি : কালবেলা
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ছবি : কালবেলা

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বৈদেশিক পরীক্ষা কেন্দ্রগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুটি বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এইচএসসির ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।

শিক্ষা প্রতিষ্ঠান দুটি হল দেশটির রাজধানী আবুধাবির শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এবং উত্তর আমিরাতের রাস আল খাইমাহর বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ।

আবুধাবির শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার পরীক্ষায় অংশ নেন ৪৪ জন ছাত্র-ছাত্রী। তাদের মধ্যে কৃতকার্য হয়েছেন ৪৩ জন পাশের হার ৯৭.৭৩ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৭ জন, এ পেয়েছেন ২৮ জন, এ মাইনাস ৭ জন এবং সি গ্রেড পেয়েছেন ১ জন। অকৃতকার্য হয়েছেন ১ জন।

অন্যদিকে বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ রাস আল খাইমাহ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেন ১৯ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৩ জন এবং বিজনেস স্টাডিজ বিভাগের পরীক্ষার্থী। বিজ্ঞান বিভাগে ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে একজন অকৃতকার্য হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ১ জন। এ পেয়েছেন ১১ জন। বিজনেস স্টাডিজ বিভাগে ৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ জন। এ পেয়েছেন ৪ জন। পাসের হার ৮৯ শতাংশ।

উভয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

সব শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি

বৃদ্ধা মাকে নির্যাতন করায় ২ ছেলে গ্রেপ্তার

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ক্রিকেটার নাঈম হাসানের মানসিক অবস্থার অবনতি

‘নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’

১০

বান্ধবীর অনুরোধে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন তাওহিদুল

১১

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

১২

শিল্পকলা থেকে অভিনেত্রী নীল হুরেরজাহানের আইফোন চুরি

১৩

হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১৪

ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা সম্ভব নয় : আরাগচি

১৫

ইরানের ৪ প্রধান ব্যাংকে সাইবার হামলা

১৬

জিম্বাবুয়ের বিপক্ষে ‘বাংলাদেশ ইমার্জিং’ দলের স্কোয়াড ঘোষণা

১৭

প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অক্ষম : গালিবাফ

১৮

মিডিয়ার ওপর ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে : পরওয়ার

১৯

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X