বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রকাশ ঘোষ বিধান
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৮:১৭ এএম
প্রিন্ট সংস্করণ
চারদিক

দুবলারচর রাস উৎসব

দুবলারচর রাস উৎসব

সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব। ঐতিহ্যবাহী রাসপূর্ণিমায় পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হয়। এরই মধ্যে শুক্লপক্ষের চাঁদের আলোয় শোভিত নীরব সুন্দরবন চরাঞ্চল সরব হয়ে উঠেছে পুণ্যার্থীদের পূজা ও আরাধনায়। দুর্গম সাগর-প্রকৃতির অভাবনীয় সৌন্দর্যের মাঝে পুণ্য অর্জন আর সঞ্চার যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। কার্তিক-অগ্রহায়ণে শুক্লপক্ষের ভরা পূর্ণিমা সাগর উছলে ওঠে আর চাঁদের আলোয় সাগর-দুহিতা দুবলার চর আলোয় মেতে ওঠে রাস উৎসবে।

রাসলীলা বা রাসযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব। রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। ভগবান কৃষ্ণের রসপূর্ণ অর্থাৎ, তাত্ত্বিক রসের সমৃদ্ধ কথাবস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীবাত্মার থেকে পরমাত্মায়, দৈনন্দিন জীবনের সুখানুভূতিকে আধ্যাত্মিকতায় এবং কামপ্রবৃত্তিসমূহকে প্রেমাত্মক প্রকৃতিতে রূপ প্রদান করে অঙ্কন করা হয়েছে। শ্রীকৃষ্ণের রসপূর্ণ অর্থাৎ তাত্ত্বিক রসসমৃদ্ধ কথাবস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীবাত্মার থেকে পরমাত্মায় রূপান্তরিত করতে হিন্দু সম্প্রদায়ের লোকজন এ উৎসব পালন করে থাকে। হিন্দু সম্প্রদায়ের লোকজন বঙ্গোপসাগরের দুবলার চর এলাকায় পূর্ণিমার জোয়ারে স্নান করে, যাতে তাদের সব পাপ মোচন হয়। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের পাশে বঙ্গোপসাগরের দুবলার চরে দীর্ঘকাল ধরে চলে আসছে রাসমেলা উৎসব।

রাসমেলা এবং পুণ্যস্নানের জন্যও দুবলার চর দ্বীপটি বিখ্যাত। ভয়ংকর সুন্দর সুন্দরবন। সুন্দরবনে শুধু বাঘের ভয় নয়, প্রাকৃতিক দুর্যোগও প্রাণ কেড়ে নেয়। ভয়-আতঙ্ক, বিশ্বাস-অবিশ্বাসের মধ্য দিয়েই উপকূলীয় মানুষের মনে গড়ে উঠেছে উপকথা, পৌরাণিক কল্পকাহিনি রাসমেলা। প্রতি বছর সুন্দরবনের অভ্যন্তরে যে রাস উৎসব হয়ে থাকে, তার পেছনেও রয়েছে এমন এক পৌরাণিক বিশ্বাস। রাস উৎসব মূলত হিন্দু ধর্মাবলম্বীদের একটি বার্ষিক উৎসব। যদিও বর্তমানে এটা একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। প্রতি বছর কার্তিক মাসের শেষের দিকে অথবা অগ্রহায়ণ মাসের প্রথম দিকের ভরা পূর্ণিমার সময় এ উৎসব অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন এই দুবলার চর। দুবলার চর বাংলাদেশ অংশের সুন্দরবনের দক্ষিণে, কটকার দক্ষিণ-পশ্চিমে এবং হিরণ পয়েন্টের দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি চর হিন্দু ধর্মের পুণ্যস্নান, রাসমেলার জন্য বহুল পরিচিত। কুঙ্গা ও মরা পশুর নদের মাঝে এটি একটি বিচ্ছিন্ন চর।

হিন্দু ধর্মের অনুসারীরা পূর্ণিমার জোয়ারের নোনা পানিতে স্নান করে পবিত্রতা অর্জন করতে সেখানে গমন করেন। তাদের বিশ্বাস, এতে তাদের পাপ মোচন করে মনের সব উত্তম কামনা পূর্ণ করবে। প্রতি বছর কার্তিক মাসে রাসপূর্ণিমায় দুবলার চরে রাসমেলা অনুষ্ঠিত হয়। এ মেলা উপলক্ষে স্থানীয় দর্শনার্থীরা ছাড়াও বহু দূর-দূরান্ত থেকে পর্যটকরা এখানে ভিড় করেন। অসংখ্য ভক্ত এ মেলায় পুণ্য অর্জনের জন্য সমুদ্র স্নান করে থাকে। খোল-করতাল, নাম সংকীর্তনের হরিধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারদিক। এ মেলার আরেকটি আকর্ষণ হলো, চিরাচরিত মনিপুরী পোশাকে শিশুদের রাখাল নাচ ও তরুণীদের রাসনৃত্য। তিন দিনব্যাপী দুবলার চরের রাসমেলা সত্যিই অবর্ণনীয়। জানা যায়, রাস উৎসব শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয়ভাব ধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। শ্রীকৃষ্ণের রসপূর্ণ অর্থাৎ তাত্ত্বিক রসের সমৃদ্ধ কথাবস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীবাত্মার থেকে পরমাত্মায় রূপান্তরিত করতে হিন্দু সম্প্রদায়ের লোকজন এ উৎসব পালন করে থাকে। হিন্দু সম্প্রদায়ের লোকেরা বঙ্গোপসাগরের চর আলোর কোল এলাকায় বসে পূর্ণিমার জোয়ারে স্নান করে, যেন তাদের সব পাপমোচন হয়ে যায়।

পৌরাণিক কাহিনি অনুসারে, শ্রীকৃষ্ণের প্রেমে মুগ্ধ হয়ে গোপিনীরা সংসার ছেড়ে বৃন্দাবনে সমবেত হন। শ্রীকৃষ্ণ তাদের সংসারে ফিরে যেতে অনুরোধ করলেও গোপিনীরা তা অস্বীকার করেন। তার সংস্পর্শ পেয়ে গোপিনীদের মনে অহং জন্মায়। তাদের মন অহংপূর্ণ হওয়ায় শ্রীকৃষ্ণ অন্তর্হিত হন। পরে গোপিনীরা নিজেদের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণের স্তব করা শুরু করেন। এরপর শ্রীকৃষ্ণ ফিরে আসেন এবং গোপিনীদের কাছে জীবনের পরমার্থ বোঝান। তিনি গোপিনীদের মনোবাঞ্ছা পূর্ণ করে জাগতিক ক্লেশ থেকে মুক্ত করেন। এভাবেই রাস উৎসবের প্রচলন ঘটে বলে বিশ্বাস করা হয়। শ্রীচৈতন্যদেবের রাস উৎসব পালনের কথা আমরা প্রত্যেকেই শুনেছি। তবে রাজা কৃষ্ণচন্দ্র ও গিরিশচন্দ্রের পরবর্তী সময়ে বাংলায় রাস উৎসব আরও জনপ্রিয় হয়। তবে, শুধু পশ্চিমবঙ্গেই যে ধুমধাম করে রাসযাত্রা উদযাপিত হয়, তা কিন্তু নয়। পাশাপাশি বৃন্দাবন, মথুরা, ওড়িশা, অসম, মনিপুরেও আড়ম্বরের সঙ্গে রাস উৎসব পালন করা হয়। এ উৎসবের মূল বিষয় রাধা-কৃষ্ণের আরাধনা হলেও, অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন রীতিতে রাস পূর্ণিমা পালিত হয়। যদিও রাসলীলা নিয়ে বেশ কিছু মত প্রচলিত আছে। এর মধ্যে বহুল জনপ্রিয় দুটি মত। এ দুই মতেই কেন এ রাসলীলা, তার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে। কথিত আছে, কুরুক্ষেত্র যুদ্ধের পর শ্রীকৃষ্ণ পাপমোচন ও পূর্ণলাভে গঙ্গাস্নানের স্বপ্নাদেশ পান। এ থেকেই শুরু হয় রাস উৎসব। আরেক মতে, দুর্গাপূজার পর পূর্ণিমাতে বৃন্দাবনবাসী গোপীদের সঙ্গে লীলায় মেতেছিলেন শ্রীকৃষ্ণ। আর সে থেকেই কার্তিক মাসের পূর্ণিমাতে রাসলীলা পালিত হয়ে আসছে।

প্রতি বছর কার্তিক মাসে হিন্দু ধর্মাবলম্বীদের রাসমেলা এবং পুণ্যস্নানের জন্যও দ্বীপটি বিশ্বখ্যাত। যদিও বলা হয়ে থাকে, ২০০ বছর ধরে এ রাসমেলা হয়ে চলেছে। জানা যায়, ১৯২৩ সালে হরিচাঁদ ঠাকুরের এক বনবাসী ভক্ত হরিভজন এ মেলা চালু করেন। প্রতি বছর অসংখ্য পুণ্যার্থী রাসপূর্ণিমা উপলক্ষ করে এখানে সমুদ্রস্নান করতে আসেন।

প্রকাশ ঘোষ বিধান

পাইকগাছা, খুলনা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X