কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৯:১৯ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১০:১৯ এএম
অনলাইন সংস্করণ

পুতিন ও শি জিনপিং দুজনকেই সামলানো কঠিন : ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং—কাকে সামলানো বেশি কঠিন? এমন প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজনের নাম না নিয়ে বরং দুজনকেই প্রশংসা করলেন।

সিবিএস নিউজের সিক্সটি মিনিটস অনুষ্ঠানে ট্রাম্প বলেন, তারা দুজনই শক্তিশালী, বুদ্ধিমান ও কঠোর নেতা। তাদেরকে গুরুত্বের সঙ্গে নিতে হয়। দুজনকেই সামলানো কঠিন।

এটি ছিল সিবিএসের মূল কোম্পানির সঙ্গে মামলা নিষ্পত্তির পর ট্রাম্পের প্রথম টেলিভিশন সাক্ষাৎকার।

ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করে বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর এমন এক দেশ পেয়েছিলাম, যেখানে পুতিন ভেবেছিলেন তিনি জিতছেন। কিন্তু আমি প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ হতো না।

তিনি আরও বলেন, আমার চার বছরের মেয়াদে কখনো এমন যুদ্ধ হয়নি। এতে কোনো সন্দেহ নেই।

ট্রাম্প দাবি করেন, এমনকি পুতিনও নাকি স্বীকার করেছেন—যদি ট্রাম্প ক্ষমতায় থাকতেন, ইউক্রেন যুদ্ধ এড়ানো যেত।

নিজ প্রশাসনের সামরিক শক্তি নিয়ে তিনি বলেন, আমার প্রথম মেয়াদে আমরা সেনাবাহিনী পুনর্গঠন করেছি। আমরা বিশ্বের সবচেয়ে উন্নত অস্ত্র তৈরি করেছি, যেগুলো এখন বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত হচ্ছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নিয়েও ট্রাম্প ইতিবাচক মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের সম্পর্ক খুবই ভালো। শি একজন শক্তিশালী ও ক্ষমতাবান নেতা।

করোনাভাইরাস মহামারির সময় কিছু চাপ তৈরি হলেও দুই দেশের সম্পর্ক এখনো ভালো আছে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্র উভয়েই শক্তিশালী দেশ, তাই আমাদের সম্পর্ক ভালো থাকা জরুরি।

সম্প্রতি ট্রাম্প চীনা পণ্যের ওপর শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এ সিদ্ধান্ত দক্ষিণ কোরিয়ায় শি জিনপিংয়ের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের ফলাফল।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X